বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফতুল্লায় তিন স্পটে অবৈধ গ্যাস সংযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৪, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে নারায়ণগঞ্জের ফতুল্লা পশ্চিম দেওভোগ ও মাসদাইর বাড়ৈভোগ এলাকায় অবৈধ গ্যাস সংযোজগে হানা দিয়েছে তিতাসের মোবাইল কোর্ট।

মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে একযোগে তিনটি স্পটে চলে এ অভিযান।

অভিযানের শুরুতে পশ্চিম দেওভোগের সামাদ সড়কে গোপন খবরের ভিত্তিতে আয়মান হোসিয়ারি এন্ড কালার নামে একটি ডাইং ফ্যাক্টরিতে অবৈধ আবাসিক গ্যাস লাইন ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালানোর প্রমাণ মেলে। কোনো ধরণের নোটিশ ছাড়াই সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করা হয় ২ লাখ টাকা জরিমানা। একই এলাকায় একাধিক অবৈধ আবাসিক সংযোগও কেটে ফেলা হয়।

এরপর অভিযান হয় মাসদাইর বাড়ৈভোগ এলাকায়। প্রথমেই নজরে পড়ে ‘মায়ের দোয়া রেস্টুরেন্ট’। একটি আবাসিক লাইনের গ্যাস দিয়ে একশত ৫০ ঘনফুট/ঘণ্টা বার্নার চালিয়ে হোটেল ব্যবসা চালাচ্ছিল তারা। ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক সংযোগটি কেটে দিয়ে রেস্টুরেন্ট মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

কাছেই ‘বিসমিল্লাহ খাবার হোটেল’ থেকে আরও বড় চিত্র বেরিয়ে আসে—একশত সাতাশি ঘনফুট/ঘণ্টা বার্নার জ্বালিয়ে একইভাবে আবাসিক লাইন থেকে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। সেখানেও সংযোগ কেটে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে ফতুল্লা প্রকৌশলী মশিউর রহমান স্পষ্টভাবে জানান, “গ্যাস চুরির বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। অবৈধ সংযোগ যেখানেই হোক, কেউ রেহাই পাবে না।”

তিতাসের এ পদক্ষেপে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সাধারণ মানুষের প্রত্যাশা—এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ গ্যাস চুরি রোধে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সৌরভ চত্বরের মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন: ইউএনও’র দৃঢ় প্রতিবাদ, গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি

পঞ্চগড়ে ফুটবল রেফারী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

যুবলীগ সাধারণ সম্পাদক সাবেক এমপি নিখিলের সহযোগী রিংকু গ্রেফতার

সুন্দরবন প্রেসক্লাবে মাসিক সমন্বয় সভা

জলবায়ু ঝুঁকিপূর্ণ দুস্থ পরিবারে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক ও ফিল্টার বিতরণ

গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে  হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন 

নাশকতার আশংকায় ২৮ শে মে থেকেই দুই মাসের জন্য কলকাতায় ১৪৪ ধারা

সীতাকুণ্ডে সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালী ও সমবায়ীদের ক্রেস প্রদান 

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি অসহায় ও দুঃস্থরা