বাংলাদেশ সকাল
রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার জোনাইল চৌমুহান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো আনাফ হোসেন (৩) ও হুমাইরা আক্তার (৩)। আনাফ ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে। হুমাইরা পাবনার ভাঙ্গুরা এলাকার একরামুল ইসলাম নয়ন ও সোহেল এর বোন পিংকী আক্তারের মেয়ে। হুমাইরা তার মায়ের সাথে মামার বাড়ীতে বেড়াতে এসেছিলো।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, পরস্পর মামাতো ও ফুপাতো দুই ভাই—বোন খেলা করছিলো। কোন একসময় তারা পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘসময় তাদের দু’জনকে দেখতে না পেয়ে প্রতিবেশীসহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

এক পর্যায়ে বাড়ীর পাশের সরকারী পুকুরের পানিতে শিশু দুইজনকে ভাসতে দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১৪ ডিসেম্বর রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

সীতাকুন্ড আলোচিত শাহজাহান হত্যার আসামী দুলাল চন্দ্র দে গ্রেফতার 

নতুন বছরের প্রত্যাশা

নতুন পাঠ্যক্রমের উপর জঙ্গি হামলা হয়েছে : যশোরে শিক্ষামন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইশা.আন্দোলনের সেক্রেটারি নিহত 

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

রামগড়ে ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

মহাসড়কের ময়লা পরিস্কার করে রাস্তার প্রতিবন্ধকতা দূর করলেন ওসি শাহ্ কামাল আকন্দ 

দীর্ঘ শ্বাসকষ্টের পর আমেরিকা মহাদেশের প্রথম পোপ ‘পোপ ফ্রান্সিস’ মারা গেছেন

জালালাবাদ থেকে জমিলা নামের গৃহবধুর লাশ উদ্বার