বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগআঁচড়ায় নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সাংবাদিক পরিবারসহ ৫টি পরিবার পানিবন্দি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি :  যশোরের শার্শার বাগআঁচড়ায় টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে পানি নিষ্কাসনের ব্যবস্থা না থাকায় শার্শার কায়বা ইউনিয়নের দিঘা চালিতাবাড়িয়া গ্ৰামে সাংবাদিক পরিবারসহ ৫ টি পরিবার দীর্ঘ ১৫ দিন ধরে পানিবন্দি অবস্থায় দিনরাত পার করছে।

পানি বন্দি থাকায় পানিবাহিত সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। তাছাড়া বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। পানিবন্দি অসহায় মানুষ গুলোর হাঁটু পানির ভেতরেই বসবাস করতে হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিক হুমায়ন কবির মিরাজ বলেন, ঘরের বারান্দা পর্যন্ত প্রায় পানি উঠে গেছে। চুলা এখন পানির নিচে ডুবে যাওয়ায় বাড়িতে রান্না ও হচ্ছে না।অনেক দিন যাবত পানি বন্দি থাকলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহন করছেন না কেও।

শহিদুল ইসলাম নামে আরেকজন বলেন,নিজেরা দুই বেলা খেতে পারলেও গরু-ছাগল নিয়ে মহাবিপদে আছি। মাঠ-ঘাট তলিয়ে যাওয়ার ঘাস নেই।বাড়তি দামে কিছু ঘাস কিনে গরু-ছাগলকে খেতে দিচ্ছি। আমাদের খবর কেউ নিচ্ছে না, সেই সাথে সাপের ভয়েও ঘুম হারাম হয়ে গেছে।

পানিবন্দি কাদের জানান, এই পাড়ায় কয়েক বছরে নতুন নতুন অনেক বাড়িঘর তৈরি হয়েছে। লোকজনের চলাচলের জন্য রাস্তা নির্মান হলেও পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি।ফলে সামান্য বৃষ্টিতেই এই মহল্লায় পানিবন্দি হয়ে পড়ে।

কায়বা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন বলেন,বিষয়টি আমি শুনেছি। আজ পরিদর্শন করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবহিত করবো।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান,পানি বন্দির বিষয়টি আমার জানা ছিলো না। খোঁজ খবর নিয়ে অতি দ্রুত পানি নিস্কাসনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দিল্লিতে ঝাড়ুর ঝড়ে উবে গেল পদ্ম, রাজধানীর নতুন মেয়র হতে চলেছেন শেলি

কেমপি’র অপরাধ পর্যালোচনা সভায় কাজের স্বীকৃতি দিলেন কমিশনার মোজাম্মেল হক 

চারদিনের ব্যবধানে আবারও রামগড় থানার দুই কনস্টেবল মাদক সহ আটক 

নিউইয়র্কে ৯ই জুন নিউইয়র্কে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হবে

দেবহাটায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী 

রাণীশংকৈলে রাতোর ইউনিয়নে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

শিবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

মোর্শেদ হত্যাকারী মোরশেদকে আটক

বঙ্গমাতা পাশে থাকাতেই জাতির পিতার সাফল্য অর্জন সহজ হয়েছে : প্রধানমন্ত্রী