বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বায়েজিদে নিষিদ্ধ অটোরিক্সা’র টোকেন বাণিজ্যর চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে সামসু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার হাজার হাজার নিষিদ্ধ অটো রিক্সা থেকে ক্ষমতার দাপটে টোকেন বাণিজ্য ও চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সামসু প্রকাশ “অটো সামসু।

আদালতের নিষেধাজ্ঞা অমান্যকরে নগরীর বায়েজিদসহ আশপাশের এলাকায় “গতিদানব” অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশার কারনে দিনদিন ঝুকিপূর্ণ হয়ে উঠেছে সড়কগুলো। জনসংখ্যার তুলনায় সংকীর্ণ সড়কগুলোতে অটোরিকশার অনিয়ন্ত্রিত গতি প্রতিযোগিতার কারনে প্রায় প্রতিদিনই পথচারী হাজার হাজার গার্মেন্টস শ্রমিক ও যাত্রীদের নিয়ে উঠে আসছে ছোট বড় দূর্ঘটনার খবর। টাকা দিলেই এই গাড়িগুলোর চাবি উঠিয়ে দেওয়া হচ্ছে শিশুসহ হাতে।

গত রবিবার (০৮ জানুয়ারি) আনুমানিক রাত ০৮ ঘটিকার সময় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন টেক্সটাইল সড়কে ব্যাটারী চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে BSRM কোম্পানির লোহার রড বোঝাই করা (চট্ট মেট্রো – ঢ ৮১- ১৪৮৫) সিরিয়ালের ১৪ চাকার বড় লড়ি সাথে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সহকারী কমিশনারের ব্যবহৃত (সিএমপি ১২৪) গাড়িটির হটাৎ সংঘর্ষ ঘটে। এতে আহত হয় গাড়িতে থাকা ২ কনস্টেবল ও পেছন থেকে আসা একটি মোটর সাইকেলের চালক। এই রকম অসংখ্য ঘটনা উঠে আসলেও এখনো নিরব প্রশাসন।

জানা যায়, এলাকাটির চিহ্নিত সন্ত্রাসী, নাম মাত্র কার্ড ধারী সাংবাদিক, থানা ক্যাশিয়ার, রাজনৈতিক কথিত নেতাদের সরাসরি ইন্ধনে এই অবৈধ ব্যাটারী চালিত মোটর রিকশা রাস্তায় নামানোর বেসরকারী প্রতীক বরাদ্দ দেওয়ার তথ্য পাওয়া গেছে যা টোকেন বানিজ্যে হিসেবেই পরিচিত। ট্রাফিক ও থানা পুলিশের নামেই তারা সাধারন চালক ও অটোরিকশার মালিকদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছি লক্ষ লক্ষ টাকা।

সরেজমিনে বাংলাবাজার ডেবারপাড় এলাকায় গত মঙ্গলবার (১০ জানুয়ারি) আনুমানিক রাত ১১ টার দিকে দেখা যায়, ২ টি মোটর সাইকেলযোগে ৩ ব্যাক্তি প্রায় সবগুলো বিদ্যুৎ খেকো অবৈধ মোটর রিকশার গেরেজসহ চিহ্নিত কয়েকটি চায়ের দোকানে বৈঠক করে টাকা নিচ্ছে। এসময় হাতেনাতে ধরে তাদের কিসের টাকা নিচ্ছেন জিজ্ঞেস করলে তারা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে মোটর সাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় টাকা প্রদানকারী এক বয়োজ্যেষ্ঠকে কারন জিজ্ঞেস করলে তিনি বলেন, সামসুকে অটোরিকসার টোকেনের টাকা দিয়েছি। সামসু থানার লোক বলে প্রতিনিয়ত আমাদের থেকে অটোরিকশা টোকেনের টাকা নিয়ে থাকে। টোকেনের টাকা না দিলে রাস্তায় গাড়ি নামানো যায় না।

তিনি আরো বলেন, আমার কয়েকটা অটোরিকশা আছে সেগুলো যাতে রাস্তায় চলতে পারে তাই সামসুকে প্রতিদিন গাড়ি প্রতি ৫০ টাকা দেই। নাহলে পুলিশ গাড়ি টো করে দেয়।

এদিকে বাংলাবাজার টেক্সটাইল আরফিন নগর রৌফাবাদ রাস্তারমোড়ে দাঁড়িয়ে থাকা কয়েকটি অটোরিকশার চালকদের সাথে কথা বলে জানাযায়, সামসুসহ তাদের একটি বিরাট চক্র টোকেন বানিজ্যের কাজ করে যাচ্ছে প্রায় ৩ বছর ধরে। টি আই, থানা পুলিশ, দ্বায়িত্ব পালন করা সার্জেন্টের সাথে এদের রয়েছে বিশেষ আঁতাত। টাকা না দিলে সার্জেন্ট এলাকার ভেতর এসেও গাড়ি নিয়ে চালান করে দেয়।

তারা আরো বলেন, তাদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১২০ টাকা হারে টাকা তোলেন সামসুসহ আরো বেশ কয়েকজন। সাদা রঙের একটি সুজুকি কোম্পানির বাইকে করে এসে এই টাকা নিয়ে যায় সামসু কোম্পানি। প্রতি মাসের ১০ তারিখ নতুন টোকেন নিতে হয় তার কাছ থেকে।

তথ্যমতে, বায়েজিদ ও এর আশপাশের এলাকায় ১৭ হাজার ৪৭ টি এই অবৈধ অটোরিকশা থেকে প্রতিদিন ১০০ থেকে ১২০ টাকা হারে উত্তোলন হয় ২ লক্ষ ৪৫ হাজার টাকারও বেশি৷ যার মধ্যে বিভিন্ন জনকে টোকেন বাণিজ্য আর চাঁদাবাজি টাকা বাট বাটোয়ার করে থাকে।

সামসু ও সামসুর সেকম আহাদ আলী কিশোর গ্যাং লিডার আহাদ আলী তাদের সিন্ডিকেট। এই টোকেন বানিজ্যের মাধ্যমেই ৩ বছরে কোটিপতি বনে গেছেন এই সামসু কোম্পানি এবং আহাদ আলী।

আরো জানাযায়, এই চক্রের গড ফাদার সুহেল মাহমুদ। তার সিন্ডিকেটটিকে শক্তিশালী করেছে ক্যামেরাম্যান সোহেল মাহমুদ এবং তার ভাই শামিম, এই দুই ভাইয়েরও রয়েছে একটি অটোরিকশা চার্জ দেওয়ার গ্যারেজ। এছাড়াও শেরশাহ, বাংলাবাজার, ডেবারপাড়সহ আশপাশের এলাকা নিয়ন্ত্রণ করে সামসু কোম্পানি। হাজি পাড়া আতুরার ডিপো এলাকা নিয়ন্ত্রণ করে এনাম। টেকনিক্যাল ও আশপাশের এলাকা জামালের। এছাড়াও নিজেদের মতো ভাগ করে নিয়ে টোকেন বানিজ্য করছে শাহাবুদ্দিন, জুলহাজ, আলাউদ্দিন, নুর হোসেনরা।

এর আগে চসিকের ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ২৩ম সাধারণ সভায় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছিলেন- নগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিক্সার কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ও জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হচ্ছে তা থেকে পরিত্রানের জন্য খুব শিঘ্রই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে আলোচনা করে অবৈধ ব্যাটারী চালিত রিক্সা, গ্রাম সিএনজি চলাচল বন্ধ করার অভিযান শুরু করা হবে।

তবে তা এখনো বাস্তবায়ন না হওয়ার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে।

লাইনম্যান আবুল – সার্জেন্ট মেনেজ করে। বাংলাবাজারে সার্জেন্টের উপর হামলার অন্যতম আসামী, লাইনম্যান রুবেল কিশোরগ্যাং লিডার, চাঁদাবাজ আনোয়ার প্রকাশ ইন্দুর আনোয়ার,আহাদ আলী টোকেন বানিজ্যের মূলহোতা, সামসু আপন স্যালক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম বন্দরের আয় দিয়ে দেশের সব সমস্যার সমাধান সম্ভব : বন্দর চেয়ারম্যান

খুলনায় ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থী ও ইন্টার্ন ডি.এম.এফ দের মানববন্ধন

চুয়াডাঙ্গায় ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২ 

কলকাতার এস টি এফে’র জালে ধরা পড়ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী

আমতলীতে মহিলা কলেজ প্রভাষকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

গুরুদাসপুরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর আপন 

সীতাকুন্ডে লেগুনা দূর্ঘটনায় ১২ কলেজ ছাত্রী আহত

চিটাগাং ক্রেজি ক্রিকের্টাসের উদ্যোগে দিনব্যাপী লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডাসারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ