মোঃ আবদুল আলিম, পটুয়াখালী॥ সারা দেশব্যাপি বিএনপি-জামায়াত সহ কিছু কুচক্রি মহল নৈরাজ্যে সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, এরই প্রতিবাদে আজ ১১/০২/২০২৩ তারিখ বাংলাদেশ আওয়ামীলীগ সারা দেশ ব্যাপি শান্তি সমাবেশ করছে। এরই অংশ হিসেবে লাউকাঠি ইউনিয়ন আওয়ামীলীগ আজ শান্তি সমাবেশ পালন করেছে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন লাউকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আশিষ কুমার চক্রবর্তী।
এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহজ্ব শাহজাহান মিয়া।
সভায় বক্তারা বলেন ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর বন্দুকের নলের মাধ্যমে যে দল ক্ষমতা এসেছে তাদের কাছ থেকে নৈরাজ্য,বোমাবাজি,অগ্নি সংযোগ,জ্বালাও পোড়াও ছাড়া ভাল কিছু আশা করা যায় না।এ ছাড়া ৭১এ যারা যুদ্ধ অপরাধি, হত্যাকারী, মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট কারী রাজাকার আলবদর দের নিয়ে আবারো সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে।
তারা যাতে ২০১৪ সালের মতো আর জ্বালাও পোড়াও করতে না পারে এবং কোন ধরনের নৈরাজ্য ঘটাতে না পারে সে ব্যাপরে আওয়ামীলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতা – কর্মীদের এবং সকল দেশ বাসীদের সজাগ থাকার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, আওয়ামীলীগের শাসন আমলে পদ্মা সেতু,মেট্রোরেল, কর্নফুলি টানেন,তাপ বিদ্যুত,হাজার হাজার কিলো মিটার পাকা রাস্তা সহ নানাবিধ উন্নয়ন সাধিত হয়েছে। যা স্বাধীনতার পর থেকে কোন সরকারের আমলে সাধিত হয়নি।
আওয়ামীলীগের সকল উন্নয়ন কথা দেশবাসীদের জানাতে হবে এবং দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগের কোন বিকল্প নেই এবং আওয়ামীলীগকে বার বার ক্ষমতায় আনতে হবে।
আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হলে জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে।




















