বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিশুদ্ধ পানি, স্বাস্থ্যঝুঁকি এবং নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: বন্দরবাসীর জন্য বিশুদ্ধ পানি, স্বাস্থ্যঝুঁকি ও নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার ২৫/০৬/২০২৫ দুপুরে “আমরা বন্দরবাসী “ এ আই আকাশের নের্তৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলায় প্রায় ৪ লক্ষের বেশি লোকের বসবাস।এই অঞ্চলের মানুষ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণের কারণে প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে আছে। বিশুদ্ধ পানির অভাবে কষ্ট করছে, যেই সাথে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে । এলাকার প্রধান সড়কগুলো চলাচলের অযোগ্য এবং ঝুঁকিপূর্ণ রাস্তায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকাবাসী।

যেই সাথে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে এক শ্রেণীর দুষ্টচক্র প্রতিনিয়ত সাধারণ মানুষকে জিম্মি করছে। এ সমস্থ দূর্স্কৃতদের চিহৃিত পূর্বক সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসক জাহিদুল ইসলামের কার্যকরী উদ্যোগ বন্দরবাসী প্রত্যাশা করছে। বন্দর উপজেলাবাসী ৪শ ‘ ৯৪ টি উপজেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। অথচ উপজেলাসহ মানুষের জীবন যাপন করা কষ্টকর হয়ে পড়ছে।

পরিবেশ দূষণ করণীয়:

আকিজ সিমেন্ট ফ্যাক্টরি উন্মুক্ত অবস্থায় লিমস্টোন আনলোড করার কারণে বন্দরের সিটি কর্পোরেশনের ২২, ২৩ এবং ২৪ নম্বর ওয়ার্ড, বন্দর ইউনিয়ন পরিষদের বেশিরভাগ অংশ এবং সদর থানার খানির এর বেশিরভাগ অংশের বসবাসরত নাগরিকরা প্রতিনিয়ত বাতাসের সাথে লিমস্টোন ফসফস ঝড়ের শিকার হচ্ছে।

সিমেন্ট কারখানার একই সীমানায় আলকে আটা এবং ময়দা মিল স্থাপন করা হয়েছে। যেখানে আটা-ময়দার সাথে লিমস্টোন মিশ্রিত হওয়ার মতো পরিস্থিতি দেখা দেয়।

মদনপুর -মদনগঞ্জ মহাসড়কের বাগবাড়ি এলাকায় আকিজ এগ্রো ফিড কোম্পানির আলকে ফিডমিল চালু করা হয়েছে। প্রায় ২৮ টি মেশিন রয়েছে। প্রাথমিকভাবে চালু হওয়া ৭/৮ টি মেশিনে উৎপাদিত ফিড যার দুর্গন্ধ আশেপাশের মানুষের জীবন বিষিয়ে তুলছে এবং পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।আমরা বন্দরবাসী জোড়ালোভাবে দাবি ও আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে উল্লিখিত আলকে ফ্যাক্টরির মালিকপক্ষ, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বন্দরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মিটিং করে এই দূর্ষণের প্রতিকার নিয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশুদ্ধ পানির অভাব:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্বে রয়েছে। সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে, তবে বন্দরের নয়া ৮টি ওয়ার্ডে বিশুদ্ধ পানির অভাব সবচেয়ে বেশি।

কয়েকটি গভীর নলকূপ রয়েছে, যেগুলি অধিকাংশ সময় বিকল থাকে। প্রায় দুই লক্ষ মানুষ সারা বছর পানির অভাবে কষ্ট পাচ্ছে। এছাড়া বিশুদ্ধ পানির নাম দিয়ে দূষিত পানি সরবরাহের কারণে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।তারা আরো উল্লেখ্য করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত গভীর নলকূপের সমস্যার সমাধান এবং বন্দরবাসীর বিশুদ্ধ পানির অভাব দূর করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রাস্তা সংস্কার:

বন্দরের প্রধান সড়ক মদনপুর -মদনগঞ্জ সড়কট ভয়ংকর রকমের খানাখন্দকে ভরা। যার ফলে প্রতিদিন বহু মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। রাস্তার মাঝখানে গাড়ী বিকল অবস্থায় পড়ে থাকে। দূর্ভোগ পোহায় সর্ব সাধারণ মানুষ, আর সুবিধা নিচ্ছে কতিপয় সুবিধাভোগী।

রাস্তায় গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট তৈরি হয়। এছাড়া নবীগঞ্জ ঘাট থেকে কাইকারটেক লিংক রোড এবং বন্দর ঘাট থেকে ঘারমোরা হয়ে কাগজেরড্রেন পর্যন্ত রাস্তা দৃষ্টিকটু অবস্থা তৈরি হয়েছে।

এই রাস্তাগুলির কোনো উন্নয়ন কাজ হয়নি, এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ আমরা দেখছি না।

স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত রাস্তাগুলির সংস্কারের ব্যবস্থা নিতে হবে।অবৈধ গ্যাস সংযোগ:কিছু শ্রেণীর দুষ্টচক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জমাকৃত অর্থের বিনিময়ে গ্যাসের সংযোগ দিচ্ছে।

বর্তমানে নতুন প্রভাবশালী মহল সাধারণ মানুষকে লাইন কাটার ভয় দেখিয়ে এবং কিছু ক্ষেত্রে লাইন কেটে জরিমানা আদায় করছে।

এভাবে সাধারণ মানুষ গ্যাসের সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

আমরা বন্দরবাসীর পক্ষে এ আই আকাশ যেসব বৈধ গ্যাস সংযোগ রয়েছে সেগুলি নিয়ম মাফিক প্রদান নিশ্চিত করা এবং অবৈধ দুষ্টচক্রের দৌরাত্ম্য বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা বন্দরে জন্মগ্রহণ করে ভুল করেনি। গুলশান, বনানীর সমতালে খাজনা, টেক্সসহ সকল কিছু দিয়েও আমরা সবচেয়ে দূর্ভাগা। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম একজন কর্মোঠ ও দায়িত্বশীল। আমরা চাই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম আমাদের বাঁচার মত ব্যবস্থা করে দেন। অন্যথায় বন্দর থেকে আমাদের বিতাড়িত করে দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি’কে গণ সংবর্ধনা

মোটরসাইকেল চুরির অভিযোগে গনধোলাইর শিকার সাবেক শ্রমিকলীগ নেতা

রাণীনগরে আগাছানাশক স্প্রে করে কৃষকের ধানের চারা ও আলুক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

বাগমারায় বিল নার্সারিতে উৎপাদিত পোনা মাছ অবমুক্ত

বড়াইগ্রামে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

গুরুদাসপুরে বাংলা নববর্ষ পালন 

ফুলপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

বাগাতিপাড়ায় সুদের টাকা না দেওয়ায় বাদাম বিক্রেতাকে হত্যা ॥ গ্রেফতার ৫

সাংবাদিকতা এখন হাস্যকর পর্যায়ে চলে যাওয়ার উপক্রম