বাংলাদেশ সকাল
বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলের শীর্ষ চোরাকারবারী বাদশার গ্রেফতার নিয়ে তোলপাড় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরের বেনাপোল সীমান্তের গডফাদার বহু মামলার আসামি চোরাকারবারী, মাদক সম্রাট, বহুল আলোচিত বাদশা মল্লিককে অবশেষে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার সন্ধ্যায় তাকে সীমান্ত এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে। তবে স্থানীয়রা কেউ কেউ বলছেন বিজিবি আবার কেউ কেউ বলছেন ‍র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন পুলিশ তাকে আটক করেনি। তবে অন্য কোন বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে শুনেছি, তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না ।

এদিকে বাদশা মল্লিক কে আটকের খবরে বেনাপোল এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের কাছে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে তার আটকের খবরের বিষয় নিশ্চিত হতে। সম্প্রতি বাদশা মল্লিকের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। যা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি গোচর হয়।

মাদক সম্রাট বাদশা সোনা-অস্ত্র-ফেন্সিডিল-গাঁজা-হুন্ডি, মানব পাচার ও মাদকের ব্যবসা করে হয়ে যায় আন্তঃদেশীয় মাদক পাচারকারীদের সর্দার। যার নামে দেশের বিভিন্ন থানায় রয়েছে অস্ত্র ও মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের অসংখ্য মামলা। তারপরও থেমে নেই বেপরোয়া বাদশা। সম্পতি তার সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে বিপুল পরিমাণ অর্থ লুটে নেওয়া।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে আইসক্রিম বিক্রি করেই চলে নিপেন চন্দ্র সাহার সংসার

জামালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃ’ ত্যু 

পাবনার ঈশ্বরদী মশুরিয়া পাড়ায় মসজীদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক ছেলে-পুত্রবধূ

কৃষি কয়েকগুন উৎপাদন বৃদ্ধি করতে সরকারের পাশাপাশি এনজিওগুলো কাজ করে যাচ্ছে

গদখালীর পানিসারায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ফুল উৎসব 

পাইকগাছায় তারুন্যের উৎসবে ফুটবল টুর্নামেন্ট  

পুলিশের বিশেষ নজরদারিতে বেনাপোল চেকপোস্ট, ইমিগ্রেশনে নিরাপদে পাসপোর্ট যাত্রীরা 

শেরপুর (নালিতাবাড়ীতে) ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ৪