বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী উপজেলায় আমন ধানের জমিতে সোনালী ধানের শীষে ছেয়ে গেছে। সব জমিতেই আশানুরুপ ফলনের আশা করছেন চাষীরা। এরই মধ্যে জমি থেকে ধান কাটা শুরু হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৬ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও তা ছাড়িয়ে কৃষক ১৬ হাজার ৮৫৩ হেক্টর জমিতে ধান চাষ করেন। আর ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে ৭৭ হাজার মেট্রিক টন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক জানান, চলতি রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন পেতে মাঠ পর্যায় কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। সব ঠিক থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।

কথা হয় উপজেলার পাথরডুবি ইউনিয়ন এর মইদাম গ্রামের ধান চাষী আব্দুস সালামের সঙ্গে। তিনি জানান, প্রথমে মনে করেছিলাম হয়ত এবার আমন ধনের ফলন ভালো হবে না। কারণ এক দিকে যেমন খরা অন্য দিকে পোকা-মাকরের কারনে ফসল মার খেতে বসেছিলো। কিন্তু এখন দেখছি ধানের মান ভালো হয়েছে।

আব্দুস সালাম বলেন, এবার ১০ বিঘা জমিতে বি আর ৪৯ জাতের ধান আবাদ করেছি। প্রতি বিঘায় খরচ প্রায় ১১ হাজার টাকা। তবে ২০ মন হারে জমিতে ফলন হয়েছে। ধানের দাম বেশি থাকায় ৮ হাজার থেকে ১৩ হাজার টাকা বিঘা প্রতি লাভ হবে। চর বলদিয়া গ্রামের ধান চাষী বানু মিয়া বলেন, এবার পোকার মাকড় বেশি দেখা দিলেও কিটনাশক প্রয়োগ করার পর তা সেরে গেছে। আমি এবার ৮ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। প্রতি বিঘা খরচ বাদ দিয়ে ৩ হাজার টাকা লাভ হবে। সময়মত পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করায় ভালো ফলন হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে নাতিকে বাঁচাতে গিয়ে নানার মৃত্যু

কাশিয়ানীতে দেবর কর্তৃক গাছের সাথে বেঁধে গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কর্তৃক তৃতীয় পর্যায়ে ফলজ গাছের চারা বিতরণ 

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

প্রবাসীদের সহায়তায় দুই শতাধিক শীতার্ত মানুষ পেলেন কম্বল

গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, ৩ কারারক্ষীসহ ১৬ আহত

পাইকগাছায় আদালতের এজলাসে অগ্নি সংযোগের ঘটনা কর্তব্যরত দুই পুলিশ প্রত্যাহার: মামলায় প্রস্তুতি চলছে 

বাজার মনিটরিং কমিটি গঠন করেছে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

কোটচাঁদপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন

প্রবাসী বাংলাদেশিদের দুবাই কনস্যুলেটের আউটসোর্সিং সার্ভিস, সুবিধার চেয়ে ভোগান্তি বেশি