বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ মে ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী ধর্ষণের দায়ে আটক বৃদ্ধ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়িতে একা পেয়ে বাক্‌ ও শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষণের দায়ে শামসুল হক (৫৬) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকার এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ মে) ইয়াতিম বাক প্রতিবন্ধী মেয়েটির খালা মারা গেলে মেয়েকে বাড়িতে একা রেখে মৃত বোনকে দেখতে যান মেয়েটির মা। এই সুযোগে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক দর্ষণ করে বৃদ্ধ শামসুল হক। পরে এলাকাবাসী ঘরের ভেতর থেকে সাড়াশব্দ পেলে আপত্তিকর অবস্থায় বৃদ্ধকে দেখতে পায় তারা।

পরে এলাকাবাসীর সহযোগিতায় বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে বৃদ্ধকে আটক করে পরিষদে নিয়ে যান।

তরুণীর মা বলেন , শুক্রবার সকালে আমার বোন মারা গেলে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা রেখে আমি বোনের বাড়িতে যাই। মেয়েকে একা পেয়ে প্রতিবেশি শামসুল হক আমার মেয়েকে ধর্ষণ করে।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শামসুল ধর্ষণের কথা শিকার করলে তাকে থানায় সৌপর্দ করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ধর্ষক থানায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রতিবন্ধী কিশোরীর মা বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে । আসামীকে আজ কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে ‘বিজয় দিবসে’ ৫৭ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার কে সংবর্ধনা 

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় সর্বোচ্চ সাজা সাত বছর

দেবহাটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দিনমজুরের

রাণীশংকৈলে বিদেশি ফল অ্যাভোকাডো চাষেও এগিয়ে আসছে কৃষকরা

অনুপম রায়ের মৃত্যুতে শোক জানালেন আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন

গঙ্গাচড়ায় জোরেসোরে চলছে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানের কাজ 

ভাগ্নেদের হাতে মামা খুন; ৪৮ ঘণ্টায় আটক ৩

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ; ২৫ কারখানায় ছুটি ঘোষণা 

থানা, ট্রাফিক ও বিমানবন্দরের নিরাপত্তায় আনসার

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব সমাপ্তিতে না’গঞ্জ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা