বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীবাসী ফেসবুক গ্রুপের ১০ বছর পূর্তি অনুষ্ঠান  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১১:০৯ অপরাহ্ণ

 

আবু-সুফিয়ান পারভেজ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী উপজেলার সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম, ভুরুঙ্গামারী বাসী ফেসবুক গ্রুপ, এর ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। “আমরা সাধারণে অসাধারণ কিছু করব” স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করা হয়। ২৩ অক্টোবর ২০২৪ ইং, বুধবার দুপুর ১২ ঘটিকায় উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ শিশু পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক আবু সুফিয়ান পারভেজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ৩নং তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কামরুল।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের কন্ঠশিল্পী আব্দুল মালেক সরকার, কণ্ঠশিল্পী শাহাদুল্লাহ মিলন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভূরুঙ্গামারী বাসী গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম ও আবু সুফিয়ান পারভেজ।

শরৎ ভিডিওগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এডমিন প্যানেলের সদস্যরা, যা গ্রুপের সাফল্য ও সদস্যদের উদ্যোগের প্রমাণ।

গ্রুপ পরিচালনায় সহায়তা করেন এডমিন নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিন্টু, প্রধান উপদেষ্টা ফরিদা ওহাবী, এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম, ফুলকুমার, আসাদুল, শুভ, এরশাদুল ইসলাম, সিমা খাতুন, আশা শেখ, আমির ফয়সাল, লাভলী খাতুন, ফারুক মিয়া, সবুজ খান, নুসরাত ফারিয়া সিনহা এবং আলমগীর হোসেন।

এই বিশেষ অনুষ্ঠানটি ছিল একটি স্মরণীয় দিন, যা ভূরুঙ্গামারী বাসী গ্রুপের সাফল্যের নতুন অধ্যায়ের সূচনা করলো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক নেতা নুরকে চার লাখ টাকা দেন : ডিবি প্রধান

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাতীয় সমাজ কল্যান পরিষদের ‘চিকিৎসা সেবা ও ভিক্ষাবৃত্তি নিরসনে’ চেক ও গরু বিতরণ

ঈদগাঁও প্রেস ক্লাবের রজত জয়ন্তী উৎসব পালিত 

কর্ণফুলীতে স্মার্ট পরীক্ষা মনিটরিং এ ৩টি এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র 

রাণীশংকৈলে কুলিক নদী থেকে মানষিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ২১ পরিবারের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

যশোরে শীতার্থদের মাঝে কম্বল বিতরন

জয়পুরহাটে বিএনপির মহান মাতৃভাষা দিবস পালন

অনলাইন জুয়া খেলে স্বর্বস্বান্ত, দায় মেটাতে দস্যূতার নাটকে নানীকে হত্যা করে লুট