বাংলাদেশ সকাল
সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূল তথ্য দিয়ে বিএনপির কর্মীদের আ.লীগের সভায় নেয়ার চেষ্টা : মীর হেলাল উদ্দীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির কর্মীদের কে ভূল তথ্য দিয়ে আওয়ামী লীগের সাথে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মীর হেলাল উদ্দীন জানায়, আমি রোড মার্চ সফল করতে বেশ কিছুদিন যাবত হাটহাজারীর গ্রামের বাড়ীতে অবস্হান করে প্রস্তুতি সভা করছি, এই সুযোগটা কাজে লাগিয়ে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া সহ উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির কর্মীদের কে ক্ষমতাশীল দলের কিছু নেতা ব্যারিষ্টার মীর হেলালের সভায় যাবে ও তারাও বিএনপিতে যোগ দিবে এমন মিথ্যা ভূল তথ্য দিয়ে কর্মীদেরকে তাদের দলীয় সভা সমাবেশে নেয়ে গেছে আবার অনেকের নেয়ার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, আমাকে অনেকে ফোন করে জানতে চাইছে কোন কর্মসূচী আছে কিনা,সরকার দলীয় কেউ যোগদান করবে কিনা? বাস্তবে এমন কোন আলোচনা কারো সাথে হয়নি, তারা মিথ্যা কথা বলে বিএনপির সহজ সরল কর্মীদের কে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং মীরের হাটের কয়েকজন কে নিয়েও গেছেন।

তিনি আরও বলেন, সাধারন জনগন তাদের প্রলোভনে আর পা দিবেনা। তিনি সকলকে সজাগ থাকার আহবান জানানোর পাশাপাশি সকল কে রোড মার্চে অংশগ্রহন করার জন্যও আহবান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত