বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বাতিরকল সংলগ্ন প্রতিষ্ঠান প্রাঙ্গনে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের দিবা শাখার ছাত্রদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ. এম. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. ফারজানা আনার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ফাহমিদা খান, প্রগ্রেসিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক জাকিরুল বাসার, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, ইউনিক প্রগ্রেসিভ স্কুলের সমন্বয়কারী আকলিমা বেগম।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম হামিদী ও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট ঢাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুশ শাকুর। আলোচনা শেষে প্রতিষ্ঠান ও শিক্ষক- শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে প্রভাতী শাখার ছাত্রীদের নিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে মোবাইল কোর্টে গাঁজা সহ আটক ৩, নগদ অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড

জীবনের গোধূলি লগ্নে বিরাম নেই মোহাম্মদ আলী চৌধুরীর

গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে ‘নিশ্চিত নই’: ট্রাম্প

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ

মেহেরপুরে অপহৃত দুই হিজড়া অচেতন অবস্থায় উদ্ধার 

উপ্তিরপাড় গ্রামে ২টি নৌকা ও ইঞ্জিনসহ ট্রলি চুরি, পুলিশের সহায়তায় ২ নৌকা উদ্ধার

বিশ্ব হাতের লেখা কৃতিত্ব প্রতিযোগিতায় বাংলাদেশের মেয়ে সুমাইয়া শরিফ সায়মা দ্বিতীয়

ঈদগাঁওর মাইজ পাড়ায় নির্বাচনী পথসভায় ৭ জানুয়ারী উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয় করার আহ্বান 

বহুরুপী প্রতারক গুরুদাসপুরের সাঈদের ৩০ বছরে ১৪ বিয়ে

বরগুনার আমতলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত