বাংলাদেশ সকাল
বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে অস্ত্রসহ আটক-১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

 

মো.আকতার হোসেন, খাগড়াছড়ি : আখখেতে চাঁদাবাজি করতে এসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অস্ত্রসহ এক চাঁদাবাজ জনতা কর্তৃক আটক হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই অস্ত্রধারী ও ইউপিডিএফ পরিচয়কারীকে থানায় নিয়েছে।

পুলিশ সূত্র জানায়, ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে পূর্ব মহামুনি পাড়া এলাকায় জনৈক কৃষক আখখেত পরিচর্চা করার সময় ইউপিডিএফ মুল দলের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক আতুশি মারমা (২৩) সহ ০৩ জন আখখেতে এসে অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করেন! এসময় কৃষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা অস্ত্র বের করে প্রাণনাশের হুমকি দেয়!

এ সময় ওই কৃষক অস্ত্রধারী আতুশি মারমাকে অস্ত্রসহ জড়িয়ে ধরলে অন্য দুইজন পালিয়ে যায়। পরে কৃষকের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে অবহিত করলে পুলিশ এসে অস্ত্রধারী আতুশি মারমাকে ১টি দেশীয় এলজি, ২টি মোবাইল, চাঁদা আদায়ের রশিদ, নোটবুক, সংগঠনের বই, মানি ব্যাগ ও আইডি কার্ডসহ থানায় নিয়ে যায়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী কর্তৃক একটি দেশীয় এলজি, চাঁদাবাজির রশিদ বইসহ আটক করা চাঁদাবাজ আতুশি মারমার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ বাহিনীতে দুই অতিরিক্ত আইজিসহ ৫৫ কর্মকর্তা রদবদল

যশোরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ : ধর্ষক আটক

কক্সবাজারে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু : অসংখ্য মুসল্লীর জমায়েত

গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত ৫০

নাতনিকে ধর্ষণের চেষ্টায় গঙ্গাচড়ায় দাদা আটক 

শিবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী

রাণীশংকৈলে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

শুভেন্দুর অভিযোগ রাজ্য পুলিশের মদতেই গরুপাচার চলছে

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু