বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর কৃষি জোনের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৩ ২:০২ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : চলতি রবি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ কৃষি জোনের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ৫৮ হাজার ৮৮৩ মেট্রিক টন রশুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন জানান, চলতি মৌসুমে (২০২৩-২৪) এ কৃষি জোনের আওতায় ঝিনাইদহ জেলায় সবচেয়ে বেশি জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।এ জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২হাজার ৫০৭ হেক্টর জমিতে।এছাড়া যশোর জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০০ হেক্টর জমিতে, মাগুরা জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫৫ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১হাজার ৫০০ হেক্টর জমিতে,মেহেরপুর জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২৫ হেক্টর জমিতে এবং চুয়াডাঙ্গা জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৫ হেক্টর জমিতে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হেক্টর প্রতি উৎপাদন ৯.২৮ টন হিসেবে ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে ৫৮ হাজার ৮৮৩মেট্রিক টন রশুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন আরও জানান, গত বছর রশুন চাষ করে লাভবান হয়েছেন এ অঞ্চলের কৃষকরা। অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন। লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রশুন চাষ।এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে রশুন চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ,মাঠ দিবস,উঠান বৈঠক,নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।বাজারে রশুনের দাম ভালো থাকায় এ অঞ্চলে রশুন চাষ দিন দিন বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে রশুনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় ১৪কেজির অধিক গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সব গ্রামীণ খেলাধুলা

সীতাকুন্ডে লেগুনা দূর্ঘটনায় ১২ কলেজ ছাত্রী আহত

‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের র‌্যালি ও আলোচনা সভা

পরিবেশ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩টি ট্রাককে জরিমানা ও ইটভাটার চিমনি ধ্বংস

পাইকগাছায় সংস্কারের জন্য খুড়ে রাখা রাস্তাটি এখন মরণ ফাঁদ

দেবহাটায় খেজুর বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত 

গুরুদাসপুর প্রশাসনের হস্তক্ষেপে খাল কাটা পুনরায় চালু 

গঙ্গাচড়ায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস পালিত 

রাণীনগরে একঝাঁক তরুনকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আসাদ