স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর :
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজাসহ ৩ জনকে আটক করেছে।
২৫শে মার্চ, মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে অভিযান পরিচালনা করে যশোর জেলার শার্শা থানাধীন যাদবপুর গ্রামস্থ আনসার ক্যাম্পের দক্ষিণ পার্শ্বে নাভারণ টু সাতক্ষীরা গামী রাস্তার পূর্ব পাশ হতে মোঃ রফিকুল ইসলাম (৬০) পিতাঃ মৃত আব্দুল মালেক, সাং- শ্যামলাগাছী মাঝেরপাড়া, শার্শা, যশোর ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে শার্শা থানায় আসামীর বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
একইদিন কোতয়ালী থানাধীন বাহাদুরপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ মালেক মোল্লা (২২), পিতাঃ মৃত শওকত মোল্লা, সাং- বাহাদুরপুর প্লট, কোতয়ালী, যশোর আটক করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ দায়ান আমিন আসামীকে ৫ দিনের কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
একই মনিরামপুর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোঃ সেলিম (৩০), পিতাঃ মোঃ আবুল কালাম, সাং- মোহনপুর, মনিরামপুর, যশোর আটক করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম আসামীকে ৭ দিনের কারাদন্ড ও ২০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।




















