যশোর প্রতিনিধি॥ যশোরের সদরের রামনগর ইউনিয়নের মুন্সীপাড়া কাজীপুরে রোববার বিকেলে, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মিনিস্টার চাইনা দূতাবাসের সহযোগিতায় ইমপেক্ট ইনিশিয়াটিভ যশোরের বাস্তবায়নে শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল ও ৩০০ শীতের পোশাক বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব অনুপ দাশ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মুবিন, জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম রাজু, প্রেসক্লাব যশোরের ভাইস প্রেসিডেন্ট নুর ইসলাম, রামনগর ইউনিয়নের ২নং ওয়াডের মেম্বার শরিফুল ইসলাম মিন্টু, বিশিষ্ট সমাজসেবক মুসাহক আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইমপেক্ট ইনিশিয়েটিভ এর যশোর জেলা প্রতিনিধি নাজমুল হোসেন এবং তিনি বলেন খোঁজ নিয়ে দেখা গেছে, অত্র এলাকার অনেক মানুষ দরিদ্র সীমার মধ্যে বসবাস কারছে, এই মানুষ গুলোর শীতবস্ত্রর চাহিদা রয়েছে। তাই এলাকার এসব মানুষের শীতের কষ্টের কথা চিন্তা করে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। যা ভবিষ্যতে এই কর্মসূচি চলমান থাকবে।




















