বাংলাদেশ সকাল
রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশী ফিরোজ আলম জাহাংগীরের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে।

গত শুক্রবার ,১২ ডিসেম্বর ২০২৩,স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে ১-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ১-৯৫ নর্থের র‌্যাম্পের মুখে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি টয়োটা ক্যামরি গাড়ি মোটরসাইকেলে থাকা জাহাঙ্গীরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে। দেশে থাকতে তিনি নুরজাহান আসমত চৌধুরীরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

নিহতের চাচাতো ভাই মাদরাসা শিক্ষক আব্দুল করিম পাশা বাপসনিউজকে জানান, মাত্র দেড় বছর আগে জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আমেরিকায় পলিটিক্যাল আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। বর্তমানে তিনি আপারডাবীতে বসবাস করতেন। দেশে তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য একরামুল হক মিলন জানান, যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় শিক্ষক জাহাঙ্গীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাগআঁচড়ায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করলেন প্রার্থী সোহরাব হোসেন 

যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা; হেলপার নিহত 

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ঝিকরগাছায় সেবা সংগঠনের ঈদ উপহার পেলেন ৫০০ অসহায় পরিবার 

বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও আলোচনা সভা 

রাজশাহী রেঞ্জে আবারো শ্রেষ্ঠ ওসি হলেন সাজ্জাদ হোসেন

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে; ৫ হাজার দোকান পুঁড়ে ছাই