বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী ট্রাকটেনবার্গের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন :

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গ (৩৯) পরলোক গমন করেছেন ।নিজ ফ্ল্যাট থেকে মিশেলের মরদেহ উদ্ধার করা হয়। ২৬ ফেব্রুয়ারি,বুধবার নিউইয়র্কের ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, পুলিশের তথ্য মতে, অভিনেত্রীর মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।

অন্যদিকে, এক বিবৃতিতে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিশেল ট্রাকটেনবার্গ আমাদের মাঝে নেই। পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হচ্ছে। ট্রাকটেনবার্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের অনেক তারকা।

‘গসিপ গার্ল’-এর সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি লিখেন, সে ছিল প্রাণবন্ত, দয়ালু ও ভীষণ মেধাবী। এ খবর হৃদয়বিদারক।

‘বাফি’ সহ-অভিনেতা জেমস মার্স্টার্স লিখেন, মিশেল ছিলেন বুদ্ধিমান, হাসিখুশি ও অত্যন্ত প্রতিভাবান। তার মৃত্যু বড় এক ক্ষতি।

১৯৯৬ সালে ‘হ্যারিয়েট দ্য স্পাই’ সিনেমা দিয়ে বড় পর্দার অভিষেক হয় ট্রাকটেনবার্গের। ৯০ ও ২০০০-এর দশকে শিশুশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। তিনি সবচেয়ে বেশি পরিচিত ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’-এ ডন সামারস চরিত্রে এবং ‘গসিপ গার্ল’-এ জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া ‘ইউরোট্রিপ’, ‘আইস প্রিন্সেস’ এবং ‘কিলিং কেনেডি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস-২০২৩ পালিত

ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের আগেই ‘মার্শা বার্নিকাট, আলেইনা তেপলিৎজ ও ডেরেক হোগানকে দায়িত্ব ছাড়ার নির্দেশ’ 

বাজারের সড়কের ইঠ তুলে খেলার মাঠ তৈরি 

শ্যামনগরে সুশীলনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৬ সেপ্টেম্বর সমাবেশ সফল করতে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের প্রস্তুতি সভা 

বড়াইগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

সমস্যায় জর্জরিত আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে প্লাটর্ফম,যাত্রী দূর্ভোগ চরমে

যশোর জেলা গোয়েন্দা পুলিশের জালে দুই ‘টাওয়ার প্রতারক’; উদ্ধার প্রায় ৯ লাখ টাকা

রাজশাহীতে যুবলীগ নেতার সহযোগীতায় জমি জালিয়াতির অভিযোগ

হিন্দুধর্মীয় কল‍্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত হওয়ায় উত্তম চক্রবর্তী রকেটকে সংবর্ধনা