বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মসিকের মনিটরিং 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ

এনামুল হক ছোটন॥ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ আয়োজিত সভার সিদ্ধান্ত মোতাবেক নিয়মিত বাজার মনিটরিং করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

এ লক্ষ্যে শনিবার দুপুরে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর নেতৃত্ব একটি টিম বাজার নতুনবাজার, মেছুয়াবাজার সহ নগরের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য মনিটর করে। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বাজারের অধিকাংশ পণ্যের মূল্য স্থিতিশীল পাওয়া গেছে। তবে অনেকেই মূল্য তালিকা ও তারিখ হালনাগাদ করেন নি। এছাড়াও তরমুজকে পিস হিসেবে বিক্রি হতেই দেখা গেছে। পিঁয়াজ, চাল, ডাল ও ডিমের দাম স্থিতিশীল পাওয়া গেছে।

এ সময় সকলকে বাজারমূল্যে প্রদর্শণ এবং তা নিশ্চিত করার বিষয়ে সতর্ক করেন।এছাড়াও তিনি, মাংসের দোকানে নির্ধারিত মূল্য প্রদর্শণ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। এছাড়াও দিনের অপর এক টিম প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে বাজার মনিটর করে। এ সময় সিটি কর্পোরেশন এর কর্মকর্তা মহব্বত আলী সহ সিটি কর্পোরেশন এর কর্মচারীগণ। জানা যায় রমজানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবী সংবলিত লিফলেট বিতরণ

ঝিনাইদহে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদন্ড

নিউইয়র্ক এর সেলিম রেজারই ঝালকাঠি-১ আসনের নেতৃত্বে শূন্যতা অনুভব করছে বিএনপি নেতাকর্মীরা

৪র্থ শ্রেণির অন্তঃসত্ত্বা স্কুল ছাত্রীর কন্যা সন্তানের নাম আলো – শ্রাবণী রায় 

চেনা পথে ফিরে আসিব

সীতাকুণ্ডে নারী দিবসে ধর্ষিত নারী

চট্টগ্রামে “করদাতা সুরক্ষা” পরিষদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও সংগীত একাডেমি’র ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়

প্রেমের টা‌নে খাগড়াছড়িতে পা‌কিস্তা‌নি তরুণ

রানীনগরে ব্র্যাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত