বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজশাহীতে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, গৃহকর্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

 

সাগর নোমানী, রাজশাহী ব্যুরো: মহানগরীতে শিশু গৃহকর্মী আলিদার (৯) চোখে-মুখে ও শরীরের বিভিন্ন অঙ্গে নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন। তার বাবা-মা থাকেন নীলফামারীর সৈয়দপুরে। বছর দুই-এক আগে সে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন খুলিপাড়া বৌবাজার এলাকার ড. শামীম ও তার স্ত্রী সেতু দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে। প্রায়ই তার উপর চালানো হতো নির্যাতন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নির্যাতনের পর তাকে বৃষ্টির মধ্যে বাইরে বের করে দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। এ ঘটনায় গৃহকত্রী সেতু বেগমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে শিশু নির্যাতনের অভিযোগে খুলিপাড়া এলাকা থেকে সেতু নামে এক গৃহকর্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশু আলিদার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ।

নিলফামারীর সৈয়দপুর থেকে শিশুটির মা-বাবা রওনা দিয়েছেন তারা আসলে গৃহকত্রী সেতু বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক গৃহকত্রী সেতু বেগমের এক আত্মীয় জানান, তিনি একজন মানুষিক রোগী। এর আগেও একই কায়দায় শিশুটিকে নির্যাতন চালিয়েছেন তিনি। সে সময় জানাজানি না হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। সেতু বেগমের স্বামী ড. শামীম হোসেন তিনি একজন কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা। বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত আছেন।

স্থানীয় সুইট নামে এক যুবক জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এ সময় এলাকার একটি জঙ্গলের পাশে অন্ধকার গলিতে শিশু কান্নার আওয়াজ পায়। সামনের দিকে এগিয়ে দেখি ভেজা শরীরে শিশুটি থরথর করে কাঁপছে এবং প্রচন্ড ভয়ের মধ্যে দাঁড়িয়ে আছে।

পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশে ফোন দেয়। পুলিশ আসা মাত্রই স্থানীয়দের সাথে গৃহকত্রী সেতু বেগমের ফ্ল্যাট বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সে সকলের সাথে খারাপ আচারণ করে।

সুইট আরো বলেন, বছর দুই-এক আগে শিশুটির চাচা কাজের জন্য সেতু বেগমের বাসায় রেখে য়ায়। তার বাবা-মা খুবি গরিব। তারাও পরের বাসায় কাজ করে খান। রাজশাহীতে তার আত্মীয়-স্বজন বলতে কেও নেই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক চোরাকারবারি গোল্ড নাসির বিপুল পরিমান অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার

দেবহাটায় পারুলিয়ায় পূজা উদযাপন কমিটির সাথে চেয়ারম্যান বাবু’র মতবিনিময় 

শাজাহানপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও মুহসিয়া তাবাসসুম 

চট্টগ্রামের বোয়ালখালীর শিশু অপহরণের মূলহোতা যশোরে আটক; মুক্তিপণের টাকা উদ্ধার

ডিমলায় নবম শ্রেণির ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; ২ জন গ্রেপ্তার

ডিমলায় শতভাগ তামাকমুক্ত ষোষনায় সুধী সমাবেশ

কাশিয়ানীতে জামান সুপার মার্টের শুভ উদ্বোধন

পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে একজনের ছয় মাসের জেল ও জরিমানা

মায়ানমারে সরকারী বাহিনীর সাথে বিদ্রোহীদের প্রচন্ড গোলাগুলির মুখে ২৮ বিদ্রোহীর বিজিবির কাছে আত্মসমর্পণ 

রাণীশংকৈলে হিমাগারের মালিকদের ‘সংরক্ষণ আলুর বস্তা’র ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন