রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ মানবিক উষ্ণতায় সাহায্য নিয়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ। মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলার বেতগাড়ি নাজাতুল উম্মাহ মহিলা মাদ্রাসার এতিম ও অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি: সাজু রহমান সুজন, উপদেষ্টা ডাঃ খাইরুল বাসার সহ সংগঠনের সদস্যরা।
স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী নওগাঁ ২০১৬ সাল হতে অসহায় শীতার্তেদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও শিক্ষাদান কর্মসূচি, পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ এবং তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ, বিনামূল্যে রক্তদান, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ সহ জেলাজুড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।




















