বাংলাদেশ সকাল
বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদকসহ আটক -৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার অভিযোগে বুধবার (৫ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পুলিশের ২ টি পিকআপ ভ্যান বাড়িতে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মাইদুল হক,পৗর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, ছাত্রলীগ সদস্য কাওছার আলী মুন্না ও প্রাইভেট শিক্ষক মো.আসাদ।

আসামীদের আটকের সময় স্থানীয় লোকজন আটকের কারণ জানতে চাইলে এবং নিয়ে যেতে বাঁধা দিলে পুলিশ তাদেরকে বেধরক মারপিট করেন। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুস ,হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া ও সুমন আহত হয়েছে।

এ ব্যপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, আন্দোলনের উসকানিতে লিফলেট বিতরণ করার কারণে তাদের গ্রেফতার করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।  স্থানীয়দের মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, তারা আসামী ছিনতাই করার চেষ্ঠা করছিল এজন্য সামান্য তক বিতর্ক হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

জয়পুরহাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

তথ্য জানতে চাওয়ায় পাঁচ সাংবাদিককে আটকিয়ে গাঁলিগালাজ ও জেলে পাঠানোর হুমকি এসি ল্যান্ডের

বাগমারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

লাউকাঠী ইউনিয়নের সকল ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন 

মসিক মেয়র ইকরামুল হক টিটু’র হক স্পোর্টিং ক্লাবের জার্সি ও লেগো উন্মোচন  

পুলিশের কাছে মায়ের হত্যায় বাবার ফাঁসি চেয়ে থানা ঘেরাও 

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি বাস্তবায়নে বন ও পরিবেশ উপদেষ্টার বৃক্ষচারা উপহার, কৃতজ্ঞতা প্রকাশ -ডিসির

নওয়াপাড়ায় জিএমপি’র অ্যাডভোকেসি সভা 

রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত