বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ মে ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে সেই সোনার খনিতে ১৪৪ ধারা জারি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৬, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর ইউনিয়নের কাতিহার বাজারের উত্তর পাশে রুহুল আমিন মালিকানাধীন ‘সোনার খনি’ খ্যাত আরবিবি (জইই) ইটভাটা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৬ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন । এর আগে গত শনিবার (২৫ মে) ১৪৪ ধারা জারি করা হয়।

জানা গেছে,গত এক মাস ধরে ওই ইটভাটায় কাঁচা ইট তৈরির জন্য এলাকার বিভিন্ন পুকুর থেকে মাটি কেটে এনে ৩টি মাটির স্তুপ করা হয়। ওই মাটির স্তূপগুলোতে বিভিন্ন ধরনের সোনার মোহর, স্বর্ণের দুল, আংটিসহ বিভিন্ন সোনার তৈরি জিনিস পাওয়া যায়। এতে করে প্রতিদিন হাজার হাজার নারী, পুরুষ স্বর্ণ পাওয়ার আশায় রাত দিন মাটি খনন করতে থাকে। যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশিত হয়।

এরই প্রেক্ষিতে শনিবার ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। আদেশে বলা হয়েছে, ওই ইট ভাটার মাটির স্তপ খুঁড়ে সোনা পাওয়া যাচ্ছে মর্মে স্থানীয় লোকজনসহ আশেপাশের অসংখ্য লোকজন বেশ কিছুদিন যাবৎ খুন্তি, কোদাল, বাশিলা ইত্যাদি দিয়ে মাটি খুঁড়া-খুঁড়ি শুরু করে প্রতিদিন ওই স্থানের তিনটি মাটির স্তূপে সোনার সন্ধান করছে। এতে আগ্রাসী লোকজন স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া বিবাদ, কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করতে থাকলে যে কোনো সময় ঘটনাস্থলে মারামারি, খুন, জখমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরবিবি (জইই) ইটভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করা হয়।

গভীর রাতে মাটি খুঁড়ছেন হাজার হাজার মানুষ চিঠিতে ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, থানার ওসি, বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেসক্লাব বরাবরে সদয় অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান জানান, ১৪৪ ধারা জারির পর শনিবার দিনগত রাত ৪টা থেকে সকাল পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে সকল জনগণকে ওই স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে জনমানবশূন্য। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়াও ইটভাটা কর্তৃপক্ষকে দ্রুত ওইসব মাটি অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

নলতায় আবুল কাশেম অভিরণনেছা ব্লাড ব্যাংকের উদ্বোধন করলেন ডাঃ আব্দুল ওহাব 

নিউইর্য়কে সিরাজুল আলম খাঁনের ৮৪’তম জন্মবার্ষিকী পালিত

শেষ হওয়া আমন মৌসুমে রাণীনগরে সরকারী গুদামে এক কেজি ধানও দেয়নি উপজেলার কৃষকরা

কর্ণফুলীতে অবরোধে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রাণীশংকৈলে যুবসংহতির পক্ষ থেকে এরশাদের মৃত্যু বাষির্কী পালিত

যশোরে বিএমএসএস’র অভয়নগর উপজেলা কমিটি গঠন 

আদালতের নির্দেশ অমান্য করে কাগতিয়া মাদরাসার প্রধান প্রবেশমুখ বন্ধ করার পাঁয়তারা

সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র আহবায়কের সাথে বৃটিশ ডেপুটি হাইকমিশনারের সাক্ষাত

ইসরাইলী গণহত্যা বন্ধের প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ