বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাতের আধাঁরে জোরপূর্বক প্রবাসীর জমিতে ঘর নির্মাণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

 

আমতলী সংবাদদাতা :

বরগুনার আমতলীতে দেশীয় অস্ত্রসহ রাতের আধাঁরে জোরপূর্বক প্রবাসীর জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ৩ নং ওয়ার্ডের পানির ট্যাংকি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, প্রবাসী মোঃ নাসির উদ্দিন হাওলাদার ২০১৮ সালে চাওড়া মৌজার ৩৭০ খতিয়ানের ৯৯৭, ৯১৭,১০৮০ দাগে ১০ শতাংশ জমি ঘরসহ অ্যাড. আবুল কালাম আজাদ এর কাছ থেকে ক্রয় করেন। পরে প্রবাসী নাসির উদ্দিন হাওলাদার পৌরসভার প্লান নিয়ে প্লান অনুযায়ী ও-ই জমিতে বাউন্ডারী দেওয়াল নির্মাণ করেন। দেওয়াল নির্মাণ করার সময় কোন ধরনের বাঁধা বা জমি পাওনার দাবী না করে দীর্ঘ ৭ বছর পর ওয়ারিশ সূত্রে জমির মালিক দাবি করে মোঃ শামসার পহলান সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ আট থেকে দশ জন লোক গত রবিবার ২ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে ১ টার দিকে রাতের আঁধারে জোরপূর্বক জমি দখল করতে ঘর নির্মাণ করে। এনিয়ে গত ১৯ ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী মোসা. জাকিয়া বেগম বাদী হয়ে বরগুনা দ্রুত বিচার আইনে ৪/৫ ধারায় শামসার পহলান, নয়া মাতব্বর, বেল্লাল মাতুব্বরসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

দুবাই প্রবাসীর স্ত্রী জাকিয়া কান্না জড়িত কন্ঠে অভিযোগ করে বলেন,আমার স্বামীর ক্রয়কৃত ৬১১৭ নং সাব কবলা দলিল মূল্যে এস,এ ৩৭০ নং খতিয়ানের ৯৬৭, ৯১৭,১০৮০ দাগ এর ভুমিতে দখলে আছি। গত ২ ফেব্রুয়ারি আমার ছেলেকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। হঠাৎ মধ্য রাতে বাড়ির গেট ভাঙার শব্দে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাড়ির ভিতরে রোপণ করা কলা গাছ এবং বিভিন্ন ফলের গাছ কেটে সেখানে নতুন একটি ঘর নির্মাণ করেন। আমি নিরুপায় হয়ে জরুরি সেবা ৯৯৯ কল করলে থানা থেকে পুলিশ আসলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এছাড়া আমাকে দেখে নিবে বলে হুমকি দেয়।

অভিযুক্ত শামসার পহলানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত নয়া মাতব্বরের ছেলে ইব্রাহীম মাতব্বর কাছে রাতের আঁধারে ঘর তোলার কারন জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন,আমরা আলম মাতব্বরের কাছে জমি পাবো, তার জায়গায় ঘর উঠাইছি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জমি সংক্রান্ত সেহেতু উভয়পক্ষকে কোর্টের মাধ্যমে নিস্পওি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেফতার

নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু অপূর্বের

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভা

সরকারি স্কুলে অসন্তোষ, কিন্ডারগার্টেনে ঝুঁকছেন অভিভাবকেরা 

মহান মে দিবসে সীতাকুণ্ড বিএনপি ও অঙ্গসংগঠনের র‍্যালী ও সভা

রাণীশংকৈলে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত 

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার দুই 

শার্শায় মাদ্রাসায় পড়তে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু তাজনিন মাহমুদ নয়ন

খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের জবর দখল নিয়ে পৃথক দু’টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত