বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড় বাজারে পর পর দুর্ধর্ষ চুরি, নির্বিকার প্রশাসন !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি॥ খাগড়াছড়ির রামগড় উপজেলার ঐতিহ্যবাহী রামগড় বাজারে দিন দিন চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যবসায়ীরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বেশ কয়েকটি আলোচিত চুরি ডাকাতির ঘটনার সাথে জড়িতরা ধরা না পরার কারনে একের পর এক চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। এসব ঘটনায় বড়জোর তদন্ত ও মতবিনিময় করেই দায়িত্ব শেষ করছে পুলিশ ও প্রশাসন।

সর্বশেষ রবিবার দিবাগত রাতে রামগড় মধ্য বাজারে কালার্স ফ্যাশন শাড়ি ঘরে চুরির ঘটনা ঘটে। চোরেরা তালা ভেঙে প্রায় ১লক্ষ ২০হাজার টাকার মালামাল নিয়ে যায়। দোকান মালিক ইব্রাহিম জানান, সকালে এসে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখে দোকানের সার্টার খুলে দেখি জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকান থেকে দামী কাপড়, ১টি আই ফোন, নগদ ২৩হাজার টাকা ও সিসি ক্যামেরা নিয়ে গেছে।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারী বিজয় ভাস্কর্য এলাকা থেকে ১টি মোটরসাইকেল চুরি হয়। গত ৬ জুন দিবাগত রাতে রামগড় বাস্ট্যান্ডে পুলিশ বক্সের ৫০গজ দুরে কুইন টেলিকমে চুরির ঘটনা ঘটে। মালিক লিটন জানান, তার দোকানে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়াও দামি দামি বেশ কিছু ডিবাইস নিয়ে গেছে চোরচক্র। সব মিলিয়ে বিশটির অধিক দামি ব্যান্ডের মোবাইল নিয়ে যায়। সকালে দোকানের তালা ভাঙা অবস্থায় দেখে পুলিশকে অভিহিত করা হয়। রামগড় থানার সাবেক ওসি তদন্ত রাজীব চন্দ্র কর ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর আজ অবধি পুলিশ চোরাইকৃত মালামাল ও চোরদের আটক করতে পারেনি।

এর কিছুদিন পর সফি কোম্পানি মার্কেটের সুইটি জুয়েলার্সের দোকানে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা দিনেদুপুরে তালা ভেঙে ১০-১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরা থেকে মেমোরি কার্ড নিয়ে গেলেও আজও ডাকাতদল ধরাছোঁয়ার বাহিরে।

রামগড় বাজার পরিচালনা কমিটির তত্বাবধানে রাত্রীকালীন পাহারার ব্যবস্থা থাকার পরও এভাবে একের পর এক চুরির ঘটনায় সন্দেহ তৈরি এবং প্রশাসনের নির্বিকারে উদ্বেগের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাফলংয়ে চাঞ্চল্যকর পর্যটক হত্যাকাণ্ড: স্ত্রী-পরকীয়া প্রেমিকসহ গ্রেফতার ৪

দর্শনার্থীদের আগমনে মুখরিত ফুলের রাজধানী গদখালী

পাঁচবিবিতে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ছাত্র হত্যা মামলাসহ ৮ মামলার আসামিকে গ্রেফতারের পরে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

বদলগাছীতে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান গফুরের মৃত্যুতে জাতীয় পার্টির সাবেক এমপির শোক

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা ২০২৪ ফলাফল প্রদান এবং পুরস্কার বিতরণ 

যশোর জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পুলিশ সুপার কর্তৃক পুরস্কৃত 

গুরুদাসপুরে পুকুর খনন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – সিদ্দিকুর রহমান পাটোয়ারী

ময়মনসিংহে পিতা-পুত্র খুনের মামলার প্রধান ২ আসামী আটক

চেকপোস্ট মানবিক সোসাইটি নামে সামাজিক সংগঠনের ছাড়পত্র প্রদান