বাংলাদেশ সকাল
শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল্লাহ (৪৯) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে এবং পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ীর পাশে আয়োজিত ব্যাটমিন্টন খেলা উপভোগ করছিলেন পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ছোট ছেলে সজীব।

খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে সজীব ও একই এলাকার আলী হোসেনের ছেলে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বাড়িতে ফিরে যান। রাত পৌনে ১০টার দিকে আনোয়ার ও তার ১০ থেকে ১৫ অনুসারী মিলে পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ওপর হামলা চালায়।

ওই সময় তাদের কিল-ঘুষি, লাথি ও টর্চলাইটের আঘাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের ছেলে রাসেল মিয়ার অভিযোগ, ‘খেলার মাঠে আমার ভাইকে লাথি মারে আনোয়ার। তারপর আবার বাড়িতে এসে আমার বাবা ও ভাইদের ওপর হামলা চালায়। তাদের কিল-ঘুষি, লাথি ও টর্চলাইটের আঘাতে আমার বাবার মারা গেছে। স্থানীয় এক ইউপি মেম্বার, আলী হোসেন ও লিটন মিয়া আগে থেকেই আমার পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল। আজকের ঘটনা এবং পূর্বশক্রতার জের ধরেই আমার বাবাকে হত্যা করেছে তারা।’

এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার ও তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর তারা আত্মগোপনে চলে গেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার মুঠোফোনে জানান, নিহতের শরীরে কিল-ঘুষির দাগ আছে। হামলাকারীরা স্থানীয় এক ইউপি মেম্বারের অনুসারী বলে জানা গেছে। লাশ সুরতহাল শেষে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আজকের সংবাদ পত্রিকায় প্রতিনিধি নিয়োগ পেলেন রকিবুল; ঈশ্বরদী মডেল প্রেসক্লাবের চা চক্র ও আলোচনা সভা

লালদীঘিপাড়ে বিএনপি অফিসে ভাংচুর হামলা অগ্নিসংযোগ; যশোর আ’লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাণীনগরে ডাকাতি হওয়া হাঁস ঢাকায় উদ্ধার

গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

দেবহাটায় পুষ্টি সমন্বয় কমিটির আলোচনা সভা ও কমিটি গঠন 

মায়ের সহায়তায় ১২ বছরের শিশু ধর্ষনের অভিযোগ 

চসিক প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর উপর হামলার মূল আসামী আটক: সিএমপি

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে বিশাল রোড শো

বেনাপোলে প্রতারনা, ছিনতাই সহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের গরীব অসহায়দের মাঝে সহায়তা চেক প্রদান