বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রূপগঞ্জে রোড টু স্মার্ট বাংলাদেশের ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

হাসান আহমেদ, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় শতাধিক নেতা কর্মীর মধ্যে গতকাল ১৮ নভেম্বর শনিবার দিনব্যাপী ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোড টু স্মার্ট বাংলাদেশের উদ্যোগে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের গাজী অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা।

প্রশিক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, রোড টু স্মার্ট বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক সমন্বয়কারী ফারহানা নাছরিন।

প্রশিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা, নৌকায় ভোট দেওয়ার আকর্ষণ বৃদ্ধি করা, ভোট কেন্দ্র ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা, ভোট গ্রহনের শেষে করণীয়, ভোটারদের যানবাহনের সুবিধা প্রদান, ভোটদানে সহযোগীতা করা, গণমানুষকে কেন্দ্রমুখী করা, তরুণ ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেজিয়া হত্যার দুই আসামি গ্রেফতার

নেশার টাকা জোগাতে চট্টগ্রাম নগরীতে দিন দিন বাড়ছে রিকশা চোর

সরকারের উন্নয়ন তুলে ধরতে বড়াইগ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএমএসএস যশোর জেলার মানববন্ধন 

পাইকগাছায় বিশ্ব মা দিবস উদযাপিত 

প্যারিসে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব’২০২৪ সম্পন্ন  

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামিকে ছেড়ে দিতে নাটক সাজান এসআই কামরুল 

বরগুনায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা 

মেডিকেলে সুযোগ পাওয়া সাদিকের পাশে জয়পুরহাট জেলা প্রশাসক

রাণীনগরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন