বাংলাদেশ সকাল
রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ডোমারে প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী):  প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা-১৪৩১’ সুষ্ঠুভাবে সম্পন্ন এবং আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সরকারিভাবে প্রত্যেক মণ্ডপের জন্য বরাদ্দকৃত চালের ডিও বিতরণ করা হয়েছে।

রবিবার (৬ই অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর লিটন মাহমুদ, আনসার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক রুবেল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুর রশীদ প্রমুখসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য ৫ শত কেজি করে চালের ডিও সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রদান করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে ১৯তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারী শিক্ষাবৃত্তি ২০২৪ বিতরন সম্পন্ন 

নাটোরে স্কুলের নিরাপত্তাকর্মীকে হাতুড়িপেটা

তালতলীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডিমলায় গনঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ভালুকায় আগুনে প্রাইভেটকার সহ ৪০ দোকান পুড়ে ছাই

নওগাঁর বদলগাছীতে চাঁদাবাজির সময় তিন ভূয়া র‍্যাবকে গ্রেফতার করেছে র‍্যাব

হাসিনাকে ফেরত চাইতে ‘সব কাজ’ শেষই করেনি ঢাকা, কী করবে দিল্লি? 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও ডিজিকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদে হতাশ মাদরাসা শিক্ষক সমাজ

মনিরামপুরে আট দলের নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত