বাংলাদেশ সকাল
শনিবার , ১৩ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : মোটা অংকের টাকা দিলেই মেলে করোনার ভ্যাকসিন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটা অংকের টাকার বিনিময়ে করোনার টিকা ও সার্টিফিকেট প্রদানের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কতৃপক্ষের বিরুদ্ধে।

হাসপাতালে টিকা দানকারী স্বাস্থ্য কর্মকর্তারা যোগশাজসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। উপজেলার দুর-দূরান্ত থেকে আসা সাধারন মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে এসব টাকা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর নির্দেশে দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে এসব কর্মকান্ড। তবে আনিত অভিযোগ অস্বীকার করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, শার্শা উপজেলা হাসপাতালে করোনার টিকা নিতে আসলে বিভিন্ন অজুহাতে টিকা গ্রহন কারীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়। পরে টাকার চুক্তি সম্পন্ন হলে দেওয়া হয় করোনার টিকা।

শনিবার সকালে টিকা নিতে আসা মিন্টু জানান, আমি সকালে হাসপাতালে টিকা নিতে আসলে আমার কাছে ১হাজার ৪শ’ টাকা দাবী করে। টাকা না দিলে টিকা হবে না বলে জানিয়ে দেয়।

টিকা নিতে আসা আবুহুরাইরা জানান, আমি এক মাস আগে হাসপাতালে আসি টিকা নিতে। কিন্তু আমার কাছে ১৪ হাজার টাকা দাবী করে। সে জন্য টিকা নিতে পারিনি। আজ আবার এসেছি টিকা নিতে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী ছুটিতে থাকায় মোবাইল ফোনে টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমি ছুটিতে আছি। এরকম কোন বিষয় আমার জানা নাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাইয়ে আইসক্রিম বিক্রি করেই চলে নিপেন চন্দ্র সাহার সংসার

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুরটি ময়লা আবর্জনার ভরপুর : পরিষ্কারের উদ্যোগ নেই 

রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই: পাথরঘাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে প্রতীকী সভা

ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা

সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ, উখিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময়

মাটি ভরাট না করেই শ্রমিকের মজুরি উত্তোলন, অভিযোগ জয়কলস ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

ভারতের হুগলী জেলা ডানকুনি ৮ নং রেলগেট বন্ধের প্রতিবাদে গণ আন্দোলন 

ময়মনসিংহে নূর আহমদ কাশেমের শাস্তির দাবিতে মানববন্ধন

বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবু শামা মিয়ার দাফন সম্পন্ন