বাংলাদেশ সকাল
রবিবার , ৮ অক্টোবর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় ইয়াবাসহ মহিলা ভাইস চেয়ারম্যানের পুত্র আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড এর বাড়ীতে অভিযান চালিয়ে তার ছেলে সম্রাটকে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে। সম্রাট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্রাট শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস ও শাহাজান আলমের ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ পরিদর্শক শেখ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড বাড়ীতে তার ছেলে সম্রাট বড় ধরনের মাদকের একটি চালান নিয়ে এসেছে। এমন সংবাদে শনিবার বেলা ২ টার দিকে অভিযান চাডিলয়ে মাদক ব্যবসায়ী সম্রাট শোয়ার ঘর থেকে লুকায়িত অবস্থায় ৩৫ পিস ইয়াবা জব্দ করি। এ সময় জব্দকৃত ঐ ইয়াবাসহ সম্রাটকেও আটক করা হয়। তিনি জানান, আটক সম্রাট মাদক আইনে মামলা দিয়ে জব্দকৃত ইয়াবাসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এস আকিকুল ইসলাম জানান, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম শনিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস এর বাগআঁচড়া কলেজ রোড বাড়ীতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তার ছেলে সম্রাটকে আটক করে শার্শা থানায় সোপর্দ করেছে। রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

এলজিআরডি এর জায়গা দখলে মেতে উঠেছে দখলবাজরা

রমজানকে ঘিরে ঈদগাঁওতে নিত্যপণ্যের দ্বিগুন দাম : বিপাকে ক্রেতারা

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি গ্রেফতার

রাণীশংকৈলে হাল চাষ করার সময় ট্রাক্টরের ফালসেটে ঢুকে চালকের মর্মান্তিক মৃত্যু

‘সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করুণা নয়, নৈতিক দায়িত্ব’ -অধ্যাপক নার্গিস বেগম

দেবহাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে জাতীয় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন 

হরিপুরে সম্ভাব্য এমপি প্রার্থী ফিলিপের গণসংযোগ

রায়পুরায় নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করলেন ফরিদা ইয়াসমিন এমপি

তাহিরপুরে ভোক্তা অধিকার বাস্তবায়নে আলোচনা সভা 

ডুমুরিয়ায় নারী তরমুজ চাষে ভাগ্য পরিবর্তনের আাশায় বিপাশা গাইন