বাংলাদেশ সকাল
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে আমেরিকা প্রবাসীর লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩১, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি : শেরপুরে আব্দুল হালিম জীবন (৪৮) নামের এক আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের মধ্য ন‌ওহাটা (জেলখানা মোড়) নিবাসী সাইদুর রহমান সুজন মাষ্টারের ছেলে।

রোববার (৩১ মার্চ)  ভোরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ, মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন।

জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৫/১৬ বছর আগে ডিভি লটারিতে বিজয়ী হয়ে নাগরিকত্ব পেয়ে আমেরিকা গমন করেন। পরে বিয়ে করে স্ত্রীকেও আমেরিকায় নিয়ে যান। গত প্রায় দুই বছর আগে শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যাননি তিনি। সম্প্রতি তিনি (আব্দুল হালিম) শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি ও তদন্ত চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুন্ডে শিল্পপতিকে সামাজিকবাবে হেয় করার প্রতিবাদে সভা ও শনিবারে মানববন্ধন

স্ত্রীকে হত্যার পর আলমারিতে লুকিয়ে রেখে স্বামীর আত্মসমর্পণ

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্মরণে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাশিয়ানীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতারণ

মানুষের সেবার আবারও সুযোগের জন্য নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী পরিবর্তনের বিকল্প নাই- মেহেদী হাসান 

যশোর কারাগারে এক কারারক্ষীকে মারপিটের অভিযোগে আর এক কারারক্ষী আটক

ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ: চসিক মেয়র

সাংবাদিক মোশারফ হোসেনের উপর স্বাধীনতা বিরোধী শক্তির হামলা: বিএমএসএস’র নিন্দা

মনিরামপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ; নিহত ২, আহত ২