বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নালিতাবাড়ীতে ১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা রফিকুল ইসলাম বাবু (২১) নামে এক যুবককে ১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করেছে র‌্যাব ১৪, সিপিসি-১ জামালপুরের সদস্যরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১ টা ১৫ মিনিটে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন রাজনগর সাকিনস্থ টেংরাখালি মোড় সংলগ্ন জনৈক মালেক মিয়ার বন্ধ চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া বাবু নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের জাবেদ আলীর পুত্র।

এ ঘটনায় শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় মামলা দায়েরে করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাবুকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত