বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৭:৫৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাসপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদী মার্চ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজের সামনে থেকে এ “শহীদী মার্চ “শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জয় বণিক প্রমুখ। এসময় শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল হোসেন আকন্দ, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে মোর্শেদ জিতু, ফারহান ফুয়াদ তুহিন, লিপু, মনি, চৈতি, সোহান, তৌহিদুর রহমান, আশরাফুল, সজীব,আকরাম হোসেন, রবিউল ইসলাম সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সেলক্ষে ছাত্রসমাজ বদ্ধপরিকর। কিন্তু একটি বিশেষ মহল এই হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচাতে চেষ্টা করছে এবং ব্যক্তিগত দ্বন্দ্বে কিছু নিরপরাধ মানুষকেও জড়ানোর চেষ্টা করছে। কোন স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনী প্রক্রিয়াকে বাণিজ্যিকীকরণ না করা হয় এটাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার কামনা করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লাখো মানুষের ভোগান্তির অবসান ও যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগ 

যাত্রীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের 

গঙ্গাচড়ায় গাছের চারা বিতরণের মধ্য দিয়ে প্রেসক্লাবের সভাপতির জন্মদিন উদযাপন 

নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রধানমন্ত্রী  

ভেঙ্গে গেলো আনারের রাজত্ব, আমদহ ইউপি চেয়ারম্যান  আ.লীগের প্রার্থী টোকন

যশোরে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে সাহিত্য আড্ডা 

না’গঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে দীর্ঘ বছর পর ইসদাইর বাজার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জট খুললো  

যশোরের মাইকপট্টিতে তুচ্ছ ঘটনায় উত্তেজনা; ছাত্র ও দোকানিদের পাল্টাপাল্টি অভিযোগ

ডিমলায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

রাঙ্গাবালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড