বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের একযোগে পাঁচ থানার (ওসি) বদলির নির্দেশনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

 

কাকন সরকার : বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনের পর একযোগে সকল ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এটাই সবচেয়ে বড় পরিবর্তন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এ ছাড়া শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী, ঝিনাইগাতী থানার ওসি বশির আহামেদ বাদল, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূইয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে।

গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার সকল থানার ওসিদের পরিবর্তন করা হয়। এতে সদর থানার ওসি বছির আহমেদ বাদলকে ঝিনাইগাতী থানায়, ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়াকে নালিতাবাড়ি থানায়, নালিতাবাড়ি থানার ওসি মো. এমদাদুল হককে শেরপুর সদর থানায় বদলি করা হয়। অন্যদিকে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী পার্শ্ববর্তী একটি জেলা থেকে এসে তৎকালীন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসের স্থলাভিষিক্ত হন এবং শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় বদলি করা হয়।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নন্দিরবাজার এলাকায় দুর্বৃত্তরা শেরপুর সদর থানার ওসি এমদাদুল হককে গুরুতর আহত করে। পরবর্তীতে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমকেকে গত ১০ সেপ্টেম্বর সদর থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পারুলিয়ায় ৫০টি অপুষ্টি শিশুর পরিবারে পুষ্টি সামগ্রী বিতরণ

নান্দনিক স্পোর্টস বনগাঁও কে ২-১ গোলে হারিয়ে লোহারগাঁও ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

নরসিংদী সাপের কামড়ে তাহিরপুরের যুবক নিহত

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে বাঁধা; বালু লুটপাটকারীদের হামলায় আহত ২

কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় আটক ১  

আলহাজ্ব আহমেদুর রহমান এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত 

রামগড়ে ১৫০ পিচ ইয়াবা সহ যুবক আটক

বাগাতিপাড়ায় প্রতারক এমদাদুল আবারও গ্রেফতার

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: টরেন্টোতে সংবর্ধনা সভায় এড. মনজিল মোরসেদ