বাংলাদেশ সকাল
শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সমাজের জন্য বোঝা হয়ে থাকতে না বরং সম্পদ হয়ে উঠতে হবে : নারী দিবসে না’গঞ্জ জেলা প্রশাসক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমরা (নারীরা) কিভাবে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলবো, সেটিই মূল ভাবনা। আমরা সমাজের জন্য বোঝা হয়ে থাকতে চাই না, বরং সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে চাই। দেশে প্রায় ১৮ জন নারী জেলা প্রশাসক রয়েছেন, যারা চ্যালেঞ্জ অতিক্রম করেই এ অবস্থানে এসেছেন।”

শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা যদি দূরে যেতে চাই, আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে আমাদের একসঙ্গে যেতে হবে। জাতি ও সমাজ গঠনে একসাথে চলার কোনো বিকল্প নেই। দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে, কোনো একটি অংশকে দুর্বল রেখে বা আঘাতপ্রাপ্ত রেখে তা সম্ভব নয়। তাই নারী-পুরুষ সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “এই পৃথিবী বিজয়ীদের স্থান। যারা জয়ী হয়, সবাই তাদের কথাই শুনতে চায়। তাই আমাদের সকলকে জয়ী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। যদিও চ্যালেঞ্জ আছে, তবে দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে সেগুলো মোকাবিলা করতে হবে।”

তিনি অটো চালক নাসিমার উদাহরণ দিয়ে বলেন, “নাসিমার দুটি সন্তান রয়েছে, স্বামী নেই, থাকার জায়গাও নেই। কিন্তু সে হার মানেনি। তাকে তার লক্ষ্যে পৌঁছাতে কোনো চ্যালেঞ্জ বাধাগ্রস্ত করতে পারেনি। আমরা যদি সফল হতে চাই, তাহলে আমাদেরও পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

জেলা প্রশাসক আরও বলেন, “নারী-পুরুষ উভয়েই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শুধু পুরুষ দ্বারাই নির্যাতনের শিকার হয় না, নারীর দ্বারাও অনেক সময় নারী নির্যাতনের শিকার হয়। আমাদের নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে, যেন আমরা সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে পারি।”

তিনি আরও বলেন, “সরকার শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। এরপরেও যেখানে অসমতা রয়েছে, সেখানে আমাদের কাজ করতে হবে। নারীদের উন্নয়ন ছাড়া সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা শেষে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন”মীর মামুন অর রশিদ

ঝিনাইদহে ১১ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ

ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে যুবক নিহত

শরীয়তপুরে ছাত্র ও যুব ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়

ডুমুরিয়ায় চলতি মৌসুমে আমন ধানের ফলন আশানুরূপ হবেনা 

বদলগাছীতে দেশের সর্বনিম্ম তাপমাত্রা, গরু ছাগল নিয়ে বিপাকে মানুষ

শেরপুরে নকলা ও নালিতাবাড়ীতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত 

ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

গাজীপুরে আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবস’২৪ উদযাপিত 

রাণীশংকৈলে “দৈনিক যায়যায়দিন” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত