বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শরীয়তপুরে ছাত্র ও যুব ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:৩৭ পূর্বাহ্ণ

রুপক চক্রবর্তী, শরীয়তপুর॥ বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি কর্তৃক স্থানীয় সাংসদ সহ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩শে ফেব্রুয়ারী) বিকালে ও সন্ধ্যায় উক্ত শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ দের সমন্বয়ে একটি প্রতিনিধি দল।

এ সময় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ দের সমন্বয়ে প্রতিনিধি দল শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুরে জেলা প্রশাসক (ডিসি) মোঃ পারভেজ হাসান, শরীয়তপুর জেলার এসপি মোঃ সাইফুল হক, শরীয়তপুর সদর উপজেলার ইউএনও জ্যোতি বিকাশ চন্দ ও পালং মডেল থানার ওসি আক্তার হোসেন এর সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় কালে উপরে উল্লেখিত ব্যাক্তিবর্গ সকলেই বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে উভয় সংগঠনের সফলতা কামনা করেছেন।

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন কয়েকদিন পূর্বে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি হয়েছে। আমরা আমাদের নবগঠিত কমিটি নিয়ে শরীয়তপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ইকবাল হোসেন অপু এমপি মহোদয়, শরীয়তপুরে জেলা প্রশাসক (ডিসি) মোঃ পারভেজ হাসান মহোদয়, শরীয়তপুর জেলার এসপি মোঃ সাইফুল হক মহোদয়, শরীয়তপুর সদর উপজেলার ইউএনও জ্যোতি বিকাশ চন্দ মহোদয় ও পালং মডেল থানার ওসি আক্তার হোসেন মহোদয় এর সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছি। আমাদের সময় দেওয়া ও আপ্যায়নের জন্য উপরে উল্লেখিত শ্রদ্ধেয় ব্যাক্তিদের জানাই ব্যাক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের আরো কিছু শুভেচ্ছা বিনিময় বাকি আছে যা শীঘ্রই করা হবে।

উল্লেখ যে, গত ১৩ই জানুয়ারী ২০২৩ বর্নিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। সম্মেলনের দিনই বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। অন্যদিকে গত ১৬ ফেব্রুয়ারী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন আটক 

বালিয়াডাঙ্গীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চীনা হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে মানববন্ধন 

২৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর বিক্ষোভ মিছিলের ডাক

নাম সংশোধনী

রোগী রেফারের কারণ লিখতে হবে -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 

খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বেনাপোলে ২০ টি স্বর্ণের বার সহ আটক পাচারকারী

ঝিনাইদহের আইনজীবিদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হরতালের বিরুদ্ধে ঈদগাঁওতে আ.লীগের শান্তি মিছিল ও সমাবেশ