বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ জুন ২০২৩ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ডাসার উপজেলা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৩ ১:১৯ অপরাহ্ণ

রতন দে,মাদারীপুর প্রতিনিধি॥ বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ৭১ টিভি’র জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুর আলম বাবু সহ জরিত সকল আসামী গ্রেফতার ও তাদের দ্রুত ফাঁসির দাবিতে ডাসার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ডাসার উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা সদর সড়কে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডাসার উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ মিলন বেপারী এর সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মাসুদ খন্দকার, মাদারীপুর জেলা মৈত্রী মিডিয়া সেন্টার এর সাধারন সম্পাদক এস এম আরাফাত হোসেন, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রতিদিনের সংবাদ পত্রিকার কালকিনি ও প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক রতন দে, কাজী নাফিস ফুয়াদ,দপ্তর সম্পাদক ভুইয়া সাদ্দাম হোসেন, কোষাদক্ষ মোঃ নাজমুল হোসেন, ধর্ম বিষায়ক সম্পাদক সাব্বির হোসেন, ডাসার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন হেমায়েত, যুগ্ন সম্পাদক শাওন শরিফ সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও মানববন্ধননে বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হলে তার কোনো বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমানসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাসির দাবি জানানো হয়। নাদিমের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অনয়থায় কঠোর কর্মসূচি পালন করবেন সাংবাদিক মহল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে নফল নামাজ আদায় করেছে জামায়াতে ইসলামী

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসের সুবিধা পাবেন পর্যটকরা

ডুমুরিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস- ২০২৩ পালিত

ঈদগাঁওতে নানা কর্মসূচিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেখ হাসিনা মঞ্চ যুক্তরাষ্ট্র : যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭, ১৭ ও ২৬ মার্চ পালনে আলোচনা  

রাণীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

পাবনায় ডিবি’র অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ: পেশাগত দায়িত্বে সততার নির্দেশ ইউএনও’র

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্তের উন্মোচন হবে -ডিসি না’গঞ্জ 

বাগমারায় একসাথে নৌকার ভোট চাইবেন পঞ্চাশ হাজার নেতাকর্মী : এমপি এনামুল হক