বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডের কুমিরায় চারদিন পর শিশু সুলতানের লাশ উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৮, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা নিখোঁজের চারদিন পর বাজারের পাশ্বে পুকুর থেকে অর্ধ গলিত শিশু সুলতান (৪) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার খুরশেদ আলম প্রতিনিধি কে জানায়, ঘোড়ামারা এলাকার খোকনের ভাড়াটিয়া মোঃ শাহাবুদ্দিন মাছ ব্যবসা করেন। প্রতিদিন এই বাজার ঐ বাজার ঘুরে মাছ বিক্রি কালে তার ছোট্র সন্তান সুলতান (৪) কে ও সাথে নিয়ে যান কারণ তার স্ত্রী বেঁচে নেই, ঘরে রাখাও নিরাপদ নয় বলে।

গত মঙ্গলবার ছোট কুমিরা বাজারে পাঙ্গাশ মাছ বিক্রি করতে আসলে তার ছেলে সুলতান ও সাথে ছিল। দুপুর ১২ টার দিকে তাকে পাওয়া যাচ্ছিলোনা, বাসায় চলে গেছে মনে করে বাসায় গিয়ে দেখেন বাসায় ও আসেনি। এর পর থেকে এদিক সেদিক খুঁজতে থাকলেও মেলেনি শিশু সুলতানের।

আজ শুক্রবার (২৮) জুন) দুপুরে ছোট কুমিরা বাজার সংলগ্ন স্হানীয় চেয়ারম্যান বাড়ী প্রবেশ পথে ছোট একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। সাথে সাথে সীতাকুন্ড থানায় জানানো হলে পুলিশ স্হানীয়দের সহযোগীতায় লাশ পুকুর থেকে উদ্ধার করে মর্গে প্রেরন করেন।

বাজারে বাবার পাশ থেকে এই পুকুরে কেন আসলো? পুকুরে কেন পড়লো? নানান প্রশ্ন জন্ম দিয়েছে স্হানীয়দের মনে।

নিহত শিমুর বাবা সাহাবুদ্দিন প্রতিনিধি কে জানায়, “ছেলেটা আমার পাশেই বসা ছিল, হঠাৎ দেখি সে নেই, মাছ বিক্রি করে বিভিন্ন স্হানে অনেক খুঁজেছি, কোথাও পাইনি, কেউ দেখেনি, ঐ পুকুরে কেন গেল, আবার পানিতে ডুবে মারা গেল আল্লাহই জানে। তার মা মারা যাওয়ার পর দূর্ঘটনা থেকে রক্ষা করতে আমার সাথে সাথে রাখি, তারপরও আমার সোনার ধনকে বাঁচাতে পারলামনা।কেউ যদি হত্যা করে তদন্ত করে আমি তার বিচার চাই।”

সাহাবুদ্দিনের বাড়ী কুমিল্লা জেলায়। সে দীর্ঘদিন সীতাকুন্ডে থেকে কাপড়, তরকারী, মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সৌরভ চত্বরের মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন: ইউএনও’র দৃঢ় প্রতিবাদ, গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি

ঝুঁকি নিয়ে চৌফলদন্ডী-মহেশখালী নদী পারাপার : লাইফ জ্যাকেটের দাবী

কড়াইলে মেয়ের বান্ধবী ১২ বছরের শিশুকে ধর্ষণ, গণপিটুনি

ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম প্রেমিকার অনশন 

মাটিরাঙ্গায় ভারতীয় মদ সহ আটক ২

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ গ্রেফতার ২

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে সুনামগঞ্জেরর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ভারসাম্যহীন প্রবাসী বৃদ্ধ তার পরিবারকে খুঁজছে 

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তালেবের ব্যাতিক্রমী প্রচারণা 

থানার সামনেই দৈনিক মানব কন্ঠ ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধিকে মারপিট