বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে গণমাধ্যম কর্মীর বাড়িতে আওয়ামীদের হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : নিরপেক্ষ সাংবাদিকতায় অবস্থান নেওয়ায় দীর্ঘদিন ধরে সুরঞ্জিত সেনগুপ্তের আশির্বাদ পুষ্ট আওয়ামী লীগ পরিবারের রোষানলের শিকার গণমাধ্যম কর্মী আকতার সাদিক চৌধুরী। জামায়েতে ইসলামীর সমর্থনে থাকা ওই গণমাধ্যম কর্মী আওয়ামী লীগের কোনো দলীয় মিটিং বা মিছিলে না যাওয়া এবং তার কথামত লেখালেখি না করায় ধিরে ধিরে তার প্রতি আক্রোশ জন্ম নেয় স্হানীয় আওয়ামী লীগ লিডার আবুল কালাম আজাদ ও তার সন্ত্রাস বাহিনী। সর্বশেষ সোমবার বিকেলে পারিবারিক একটি বিষয়ে আজাদ তার দলবল পাঠিয়ে তাকে নিজ বাড়ি থেকে অপহরন করানোর চেষ্টাও করে বলে বিশ্বস্হ সূত্রে জানা গেছে । ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমানগর নামক গ্রামে।

সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে আসে অপহরণ চেষ্টার মূল কারন। সূত্র জানায়, আকতার সাদিক চৌধুরীর ভগ্নিপতি হয় আজাদের ছোট ভাই আজিজ আহমদ দুলাল, ১৫ বছরের ঘর-সংসারে যৌতুকের নির্যাতনে দুর্বল হয়ে পড়েন বোন। এভাবেই নানান কায়দায় বছরের পর বছর নির্যাতান করে আসছে পরিবারের লোকজন। গত রবিবার রাতে ঘরোওয়া বিষয় নিয়ে তাকে মারধর করে ঘরে জিম্মি করে রাখা হয়। খবর পেয়ে পরে স্হানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

এ ঘটনার জেরে ওইদিন বিকেলে আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায়ের ঘনিষ্ঠ কর্মী ছাড়াও মিয়ার নেতৃত্বে আলাল, সইফুল, মোস্তাক, রাজু সহ একটি নির্দিষ্ট বাহিনী তাকে তুলে নেওয়ার প্রস্তুতি নিয়ে বাড়ির সামনে এসে তাকে না পেয়ে ফিরে যায়। পরদিন মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে আলালের নেতৃত্বে হামলা চালায় আজাদ ও ছাও বাহিনী। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্হলে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে ।

এ ব্যাপারে দিরাই থানা ওসি আব্দুররাজ্জাক জানান অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

শেরপুরে কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আমতলী সেরা স্কুলের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার জমজমাট উদ্ভোধন 

বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল 

ডিমলা হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ

দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মামলার ৬ আসামী আটক 

শেরপুরে বন্য হাতির তান্ডব: হতাহত ২

তালতলীতে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

সীতাকুণ্ডে অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ, খেলাপী ঋণ আদায় ও আমানত সংগ্রহ অনুষ্ঠান

বাগমারায় উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ শনিবার