রংপুর ব্যুরো :
দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সকল চিকিৎসক নার্স ও ষ্টাফদের নিয়ে সমস্যা সমাধান ও আরো উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুর বিভাগীয় জাতীয় নাগরিক কমিটির কনভেনার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বাংলাদেশ স্বাস্হ্য বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক ও স্বাস্হ্য বিষয়ক কমিশন সদস্য ঢাকা মেডিকেল কলেজের দক্ষ নিউরোলিষ্ট ডাক্তার আহাদের আহবানে এই মত বিনময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে উপজেলা সন্নিকটস্হ স্বাস্থ্য বিষয়ক যুগ্ন সচিব রফিকুল ইসলাম সেলিমের বাসায় সৌজন্য সাক্ষাৎ করে ফুলের তোড়া উপহার দেন কমিশন সদস্য ডাক্তার আহাদ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ আসিফ ফেরদৌস ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোলায়মান মেহেদী ও পার্বতীপুর ফুলবাড়ি উপজেলার জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি তারিকুল ইসলাম।
মত বিনিময় দুটি সভাতেই ডাক্তার আহাদ সমস্যাগুলো চিহ্নিত করে একটি নোট করে জানান, অনতিবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ওটি চালু,উন্নত ল্যাব, এক্সরে সুবিধাসহ জনবল কাঠামো বৃদ্ধি করে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করা হবে। এর কোন ব্যত্যয় মেনে নেয়া হবেনা। আমাদের সেবার মান বৃদ্ধি করে প্রমান করতে হবে এটি পরিবর্তিত নতুন বাংলাদেশ।




















