বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

১৫ আগস্টের ইতিহাস জাতিকে জানতে দেওয়া হয়নি : বিএমএসএস চেয়ারম্যান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

যশোর অফিস॥ যশোরে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস যশোর জেলা ও খুলনা বিভাগীয় বিএমএসএস’র উদ্যেগে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে দশটায় যশোর শহরের বকুলতলা মোড়ে বঙ্গবন্ধুর মুড়্যালে র‍্যালি সহকারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএসে’র) জেলা ও উপজেলা ও খুলনা বিভাগীয় (আংশিক) নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিন বঙ্গবন্ধুর মুড়্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার পর বেলা ১২টায় বিএমএসএসে’র জেলা কমিটি ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ শহরের মুড়লীর মোড়ে নিজস্ব কার্যালয়ে উপস্থিত হোন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএমএসএসে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শোক আলোচনার এক পর্যায়ে বলেন, ৭৫ পরবর্তী ১৫ আগস্ট সম্পর্কে জাতিকে জানতে দেওয়া হয়নি। সেই ১৫ আগষ্টের ঘটনা আবার ও ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেদিন বঙ্গবন্ধুর দু’কন্যা প্রবাসে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান।

তিনি আরও বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কোন দলের হয়ে না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বাধীনতায় বিশ্বাস করে, স্বাধীনভাবে বাঁচতে চায়।

এ শোক ও আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, যশোর জেলা কমিটির সহ-সভাপতি মো. আমের আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী, এস কে আমেরুল ইসলাম, মো. ইকরাম হোসেন ও মো. আলতাফ হোসেন।

আলোচনা শেষে দোয়ার অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ মিয়া।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রবাস স্বাধীতা কল্যাণ পরিষদের ৯ দফা দাবি

মেহেরঘোনা রেঞ্জের সুফল প্রকল্পের সদস্যদের সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের মতবিনিময় 

নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯’তম জন্মবার্ষিকী উদযাপন

পাবনার ঈশ্বরদীতে বিএনপি’র ৭ নেতাকর্মী আটক

জয়পুরহাটে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ হাজার ৬০৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক হলেন ঈদগাঁওর সন্তান ড.হুমায়ুন কবির

ফুলপুরে সরকারি চাল অবৈধভাবে মজুদ, মোবাইল কোর্টের অভিযানে চাল জব্দ ও জরিমানা 

গোপালগঞ্জে জেলা বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

ঈদগাঁওতে ব্যতিক্রমী আইএফআইসি’র মধুমাস উৎসব 

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক