বাংলাদেশ সকাল
বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে অপহরণের দুইদিন পরে মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

 

তামান্না ইসলাম, আমতলী (বরগুনা) : মুক্তিপণ না পেয়ে অপহরণের দুইদিন পরে বরগুনার আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে তানজিলা নামের এক ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা গলায় স্কাফ পেচানো মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বুধবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়। তানিজলা (১৩) তোফাজ্জেল খাঁনের কন্যা। এ ঘটনায় জড়িত সন্দেহে তানজিলার চাচাতো ভাই হৃদয় খাঁনকে (১৮) পুলিশ আটক করেছে।

জানাগেছে, উপজেলার পুঁজাখোলা গ্রামের তোফাজ্জেল খাঁনের কন্যা তানজিলা সোমবার সকালে বাড়ীর সামনে বের হয়। এর সময় তানজিলাকে দুর্বৃত্বরা অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতে হৃদয় মোবাইল থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। বাবা তোফাজ্জেল খাঁন মুক্তিপণ দিতে বিলম্ব হওয়ায় মোবাইল ফোন বন্ধ করে দেয়। মঙ্গলবার তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ হৃদয় খাঁনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে দুইদিন পরে তানজিলার বাড়ীর সামনে খেতের মধ্যে বুধবার দুপুরে মরদেহ পুলিশ উদ্ধার করে। হৃদয় শহীদুল খাঁনের ছেলে।

পুলিশ ওইদিন বিকেলে মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। খবর পেয়ে বরগুনা পুলিশ সুপার আব্দুস ছালাম ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

তানজিলার বাবা তোফাজ্জেল খাঁন কান্না জনিত কন্ঠে বলেন, একটি মোবাইল ফোন থেকে আমার নিকট ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। আমি মুক্তিপণ দিতে বিলম্ব করায় আমার মেয়েকে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত হৃদয় খানকে আটক করা হয়। এ ঘটনার হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

এক নামে পরিচালিত হচ্ছে দুই সংগঠন, অপপ্রচারকারীদের বিরুদ্ধে বৌদ্ধ সমাজের নিন্দা

বনানী থানা মহিলা দলের নব গঠিত কমিটি নিয়ে বিতর্ক

কক্সবাজার সদরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন নারী শিক্ষিকা খুরশীদুল জন্নাত 

স্থানীয় সংবাদ সংগ্রহে বিশেষ অবদানের জন্য ইএসডিও  সম্মাননা পেলেন সাংবাদিক মোবারক 

তাহিরপুরে নৌকার প্রচার-প্রচারণায় উঠান বৈঠক ও মিছিল

নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসককে শোকোজ

তৃণমূল বিএনপির তৈমূরের সোনালী আঁশ প্রতীকের পক্ষে ওলামাদলের গণসংযোগ

দেবহাটার কুলিয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও জনতার উদ্যোগে আলোচনা সভা

সীতাকুণ্ডে এভারগ্রীন কেজি স্কুলে বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত

বাগমারায় শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল