বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে শিবিরের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঈদগাঁও উপজেলার প্রাক্তন সাথী- সদস্যদের মিলনমেলা শনিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে শেষ বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। উদ্বোধনী বক্তব্য দেন মিলনমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ইমাম খাইর।

পরিষদের সদস্য সচিব লায়েক ইবনে ফাজেলের পরিচালনায় প্রাক্তন শিবির নেতৃবৃন্দের মধ্যে স্মৃতিচারণ করেন ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, সৈয়দ নুর হেলালী, অধ্যাপক ফারুখ আহমেদ, ডাক্তার আমান উল্লাহ, মাস্টার নুরুল হক, অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, হাফেজ দিদারুল ইসলাম, মাওলানা ছৈয়দুল হক, মাওলানা মোঃ ইউনুছ, রফিক বশরী, আব্দুল্লাহ আল জুবাইর, মোহাম্মদ রাশেদুল হক, মোস্তফা কামাল, নুরুল আমিন, ওমর ফারুক পারভেজ, নুরুল আমিন, মো. মিজানুর রহমান আজাদ, মিছবাহ উদ্দিন, শাহেদ মোস্তফা ও মোহাম্মদ আব্দুল্লাহ।

ঈদগাঁও উপজেলা জামায়াতের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণকারীরা বলেন, আমরা বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে কঠিন সময় পার করেছি। শপথের কর্মীরা তাদের জীবনের চেয়ে ইসলামী আন্দোলনকে বেশি ভালবাসে। জঙ্গি তকমা দিয়ে কুরআন হাদিসের কথা বলা লোকজনকে যখন তখন কারাগারে নিক্ষেপ করা হয়েছে। ২০০০ রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে এখন আমরা অনায়াসে কথা বলতে পারছি। শহীদ জয়নাল আবেদীন চৌধুরীর রক্তস্নাত এ জমিনকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান প্রাক্তন শিবির নেতারা।

এতে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার সরওয়ার কামাল, ইসলামপুরের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, মাওলানা নুরুল আজিম, মাওলানা শাখের আহমদ, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মাওলানা আব্দুল হাই, সাহাব উদ্দিন, মেম্বার মনজুর আলম, মাওলানা বশির আহমদ। শিবিরের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে জামায়াত ও শিবিরের পক্ষ থেকে প্রাক্তন সাথী ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সন্ধ্যায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় হাইস্কুলের মাঠে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা হাতীবান্ধার ঐশি 

নাটোরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৬

জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া জানালো জেএসএফ বাংলাদেশ 

বড়াইগ্রামে জেলা জাতীয় যুব জোটের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

বাগমারার সেই প্রতিবন্ধি পরিবারের পাশে ইউএনও 

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ 

‘মব-মধ্যস্বত্বভোগী নির্মূল ও জনবান্ধব রাজনীতি’র প্রতিপাদ্যতে হিউম্যান এইড ইন্টারন্যাশনালে’র ৭৬’তম মানবাধিকার দিবস পালিত 

ঢাকা-দিল্লী সম্পর্ক আরও জোরদারে শেখ হাসিনা-মোদির ঐকমত্য

জগন্নাথপুরের ইছগাও এলাকার বেইলী ব্রীজ ভেঙ্গে মালবাহী ট্রাকসহ নিখোঁজ ২, দেড় ঘন্টায় উদ্ধার ১

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খাটিয়া মিছিল