বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কনে দেখতে যেয়ে নৌকা ডুবিতে শিশুসহ নিখোঁজ দুই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি: কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে ঝড়ো বাতাসের কবলে পরে নৌকা ডুবিতে শিশুসহ ৭জন পনিতে পড়ে গেলে ও ৫জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

২৩ই আগস্ট (শনিবার দুপুরে) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় ধারাম হাওরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন, বিয়ের ঘটক কেশবপুর গ্রামের মো. সামছুদ্দিন মিয়া (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছা. নুসরাত (৭)। নিখোঁজ ২ জনকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় হাওরে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।

হাওর থেকে উদ্ধার করা হয়েছে, কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়া (৪৫) কে।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, কান্দাপাড়া গ্রাম থেকে একটি ছোট নৌকায় করে বিয়ের ঘটক ও দুই শিশুসহ ৭ জন মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পরে ধারাম হাওরে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা হাওর থেকে ৫ জনকে উদ্ধার করেছেন। ঘটক ও এক শিশুসহ ২ জন নিখোঁজ আছেন, তাদেরকে উদ্ধার করতে হাওরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

স্লোভাকিয়ায় মস্কোপন্থি দলের বিজয়: ‘ইউক্রেনে একটি গুলিও যাবে না’

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান 

প্রশংসায় ভাসছেন আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম 

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবার এখন সরকারী নিবন্ধিত 

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন : সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড 

দেশের বিভিন্ন জেলা বানভাসি মানুষের পাশে সাপাহারবাসী

কালিয়ায় মেট্রিকপাস ভূয়া ডাক্তারের অধিনে চলছে নাবিল সার্জিক্যাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার