বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কালিয়ায় প্রভাষক দিপংকরের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

 

মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) : নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের আইচ পাড়া ও বেলেডাঙ্গা গ্রামে ৬১ টি বৈদ্যুতিক মিটার স্থাপনে অতিরিক্ত অর্থ হাতানোর বিষয়ে বড়নাল মধুমতি কারিগরি কলজের ইংরেজি প্রভাষক দিপংকর বিশ্বাসের বিরুদ্ধে  ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার ও ওই কলেজের সভাপতি মোঃ রাশেদুজ্জামান এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

২০ অক্টোবর ভুক্তভোগীরা গণসাক্ষরিত একটি অভিযোগ পত্র ইউএনও ও পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ বনিয়ার রহমানের কাছে জমা দেন। এর আগে প্রভাষক দিপংকর এর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ” কালিয়ায় বৈদ্যুতিক মিটার বাবদ অতিরিক্ত অর্থ হাতানোর অভিযোগ ” শিরোনামে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ নড়াইলের আমিন টিভি অনলাইনে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। চলতি মাসের ১৫ অক্টোরা দৈনিক দেশ বর্তমান ও ১৭ অক্টোবর দেনিক সকালের সময় পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে কালিয়া জোনাল অফিসের ডিজিএম বনিয়ার রহমান উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, যেহেতু ভুক্তভোগীরা ইউএন’র কাছে অভিযোগ দিয়েছেন,  সে ক্ষেত্রে ইউএনও আমাদের সহযোগীতা চাইলে আমরা সহযোগীতা করবো। তবে এ বিষয়ে ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থাও নিতে পারেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ রাশেদুজ্জামান বলেন, লিখিত একটা অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, দীপংকর বিশ্বাস  বিদ্যুৎ অফিসের দালালীর স্বার্থে  প্রভাবশালীদের হাতে রেখে  বিগত সরকারের আমলে ২০১৯ সালে পল্লী বিদ্যুৎ শতভাগ করণের কাজে সম্পৃক্ত হয়ে প্রতি মিটারে সরকারী খরচ ৫৬৫ টাকা নেওয়ার কথা থাকলেও ৫/৬ হাজার টাকার নিচে কাউকে মিটার দেননি বলে অভিযোগ আসে। সহজ সরল গ্রামবাসীকে নানাভাবে হুমকি ও কথার জালে ফেলে এ অতিরিক্ত  টাকা হাতিয়ে নেন তিনি। তবে দিপংকর বিশ্বাস ৬১ জন গ্রাহকের কাছ থেকে গড়ে ৪৫৩৩ টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে পুরনো মর্টারশেল বিস্ফোরণে ১ জনের পা বিচ্ছিন্ন 

নাটোরে মূল সড়কে উচ্ছেদ অভিযান 

খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা ও ইভিটিজিং সচেতনতায় কর্মশালা

কোটচাঁদপুরে হাত বাড়ালেই মিলছে মাদক 

ঈদগাঁওতে রোজার পণ্যের চড়া দাম : হিমশিমে নিন্ম ও মধ্যবিত্ত পরিবার 

বাঁশ চালান দিয়ে কিশোরকে চোর সাব্যস্ত! ভিডিও ছড়িয়ে দেওয়ায় যুবকের আত্যাহত্যার চেষ্টা 

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবিতে কর্মবিরতি চলছে

শিবপুরে ওজনে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

ডাসারে দিনদুপুরে ডাকাতি ॥ অন্তঃসত্বা নারীসহ আহত-২ 

নরসিংদীতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী স্বামী-স্ত্রী