বাংলাদেশ সকাল
শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে বিদেশী পিস্তল-গুলিসহ ৫জন গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

আশরাফুজজামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাবে-৬।

বুধবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার পোনা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার ও সাতটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী উপজেলাধীন জঙ্গল মুকুন্দপুর গ্রামের মৃত. ফজলেআর শেখের ছেলে মোঃ রাকিবুল ইসলাম(৩৫),খায়েরহাট গ্রামের মোঃ ফিরোজ শেখের ছেলে ফয়সালা শেখ(২৮),বরাশুর গ্রামের লুৎফর রহমান খানের ছেলে মহসিন খান(২৯),জঙ্গল মুকুন্দপুর গ্রামের মোঃ বাসু শেখের ছেলে মোঃ শফিক শেখ(২৬),বরাশুর গ্রামের রিপন খানের ছেলে নবীন খান(২৩)।

ভাটিয়াপাড়া র‍্যাবে-৬ এর অফিসার লেফটেন্যান্ট মোঃ রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা কাশিয়ানী উপজেলাধীন পোনা বাস স্ট্যান্ড এলাকার সাজাইল বাজার গামি সংযোগ রোডে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি সহ সমবেত হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবে-৬ অভিযান চালালে র‍্যাবে-৬ এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তিরা দৌড়ে পারলোনা চেষ্টা করে তখন র‍্যাব-৬ এর চৌকস অফিসার ও ফোর্স তাদের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার ও সাতটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতদের আইনি পক্রিয়ার মাধ্যমে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাদের নামে কাশিয়ানী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় সোস্যাল মিডিয়াতে সীমাবদ্ধ বিরোধী দলের কার্যক্রম

আমতলীতে জব্দ কৃত নৌকা নিলামে বিক্রয়

ঈদগাঁওয়ে একসাথে ছয় সন্তানের জন্ম

পাইকগাছায় মহিলা মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত

 বাড়ি-বাড়ি ফেরি করে ঔষধ বিক্রি অতঃপর জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন 

আল্ট্রাসনোগ্রাফিতে রোগীকে আঘাত করে অজ্ঞান, অনুসন্ধানে লাঞ্চিত নারী সাংবাদিক ! সাংবাদিক সংগঠনের নিন্দা

আত্রাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন

গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, ৩ কারারক্ষীসহ ১৬ আহত