বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে সন্ত্রাস বিরোধী আইনে আরও এক মামলা, আসামি ৩৩৭ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা ও সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে

সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮৭ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪জুলাই)রাতে রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দীন বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিয়ানী উপজেলাশাখার সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন সিকদার,কার্যনির্বাহী সদস্য আরোজ আলী মোল্লা, সরাফত হোসেন লাভলু মৃধা সহ আর ও অনেকে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে উপজেলার ঢাকা- খুলনা মহাসড়কের ফুকরা ও মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে এবং সড়কের উপর টায়ার জ্বালিয়ে, ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।

গত ১৬ জুলাই থেকে আজ শুক্রবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩৫ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত ২৪ ঘন্টায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ