বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার ব্যবস্হাপনা কমিটির নির্বাচন সম্পন্ন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ

রিয়াজ রহমান : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার আলী কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্টিত হয়।

সেক্রেটারি ও সহ সেক্রেটারি পদে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে সেক্রেটারি পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় সাবেক সেক্রেটারি মো: বিলাল আহমদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

সহ – সেক্রেটারি পদে  মোঃ আল মমিন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি এস এম মাহবুব পেয়েছেন ২০ ভোট।  নির্বাচনে ১শ ২৮ জন ভোটারের মধ্যে ১শ ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার মির্জা দিলওয়ার হোসেন, সহকারী নির্বাচন কমিশনার শুধাংশ শেখর রায় বাচ্চু, সাংবাদিক শংকর রায়, প্রিজাইডিং অফিসার বিপ্লু রন্জন সরকার। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মির্জা দিলওয়ার হোসেন।

এসময় বিশিষ্ট শিক্ষাবিদ আবু হুরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল হক শফিক, আলাল হোসেন, কামাল হোসেন, সমাজসেবক আব্দুল মনাফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু

বিলুপ্তির পথে জাতীয় পাখি দোয়েলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি

সীতাকুণ্ডে সুধী সমাবেশে পৌরসভার উন্নয়ন প্রকল্প কাজের উদ্ভোধন করলেন স্হানীয় সাংসদ দিদার

ধর্ষণ ও নারী হেনস্তার প্রতিবাদে জয়পুরহাটে মহিলা দলের মানববন্ধন

এ কেমন শত্রুতা, রাতের আধাঁরে দুর্বৃত্ত কর্তৃক করলা গাছ কর্তন

ঈদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক

নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক ও জুনিয়র মেধা যাচাই পরীক্ষা ২০২৪ ফলাফল প্রদান এবং পুরস্কার বিতরণ 

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত

রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা

নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন