বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটার নওয়াপাড়ায় গন-সংবর্ধনায় অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা : আপনারা আমাকে নির্বাচিত করে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেছেন, সাতক্ষীরার মানুষ আমাদের ভালবাসে বলে আমি আবারও আপনাদের অভিভাবক হতে পেরেছি। আমাদের সাথে থেকে আপনারা ভোটে অংশ নিয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। দ্বাদশ জাতীয় নির্বাচন একটি চ্যালেঞ্জ ছিল। সেটি আমরা অতিক্রম করেছি। তিনি বলেন, বিএনপি ঘরে বসে নানা অপপ্রচার এবং অগ্নিকান্ড করেও সফল হতে পারেনি। তাদের এই কাজে আমরা নিন্দা জানাচ্ছি। আগামীতে তাদের এই অপকর্ম করার সুযোগ দেওয়া হবে না। আজকে বিশ্বের দরবারে শেখ হাসিনার উন্নয়ন এখন দৃশ্যমান হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেকার যুবকদের জনশক্তিতে রূপান্তরিত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। চলমান উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমাদের জেলায় মেডিকেল কলেজ হয়েছে। সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ চার লেনের রাস্তার পাশ হয়েছে। দ্রুত সময়ে রেললাইনের কাজ শুরু হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয়েছে। সাতক্ষীরায় অর্থনৈতিক জোন করা হবে। উন্নত ধরনের ফ্যাক্টরি করা হবে। এলাকার যুবক-যুবতীরা বেকার থাকবে না। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডাঃ রুহুল হক এমপি।নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি) ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন (রতন)।

অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এদিকে, শুরুতে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী

জয়পুরহাটের নতুনহাটে তুচ্ছ ঘটনায় হোটেল শ্রমিক নিহত, আটক ১

যশোরের বারান্দীপাড়া থেকে দু’টি ওয়ান শুটারগান উদ্ধার

জয়পুরহাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী স্বপন ফকির গ্রেপ্তার

বিরল ১০টি বন্যপ্রাণীকে হত্যার দায়ে ৫ শিকারিকে জরিমানা 

বাগমারায় বিভিন্ন ইউনিয়নে এমপি এনামুল হকের পক্ষে মহিলা লীগ ও যুব মহিলা লীগের উঠান বৈঠক 

দেশ থেকে পালানোর সময় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিমানবন্দর থেকে আটক 

ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের দোয়া ও ইফতার মাহফিল 

ঈদগাঁওতে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড ও একটি সিলগালা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১