বাংলাদেশ সকাল
সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরের বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়ি সংস্কারের অভাবে মুখ থুবরে পড়েছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

 

কামাল উদ্দিন টগর :

রাজশাহীর বাগমারার ইউনিয়ন যোগীপাড়া। এই ইউনিয়ন ঘেঁষে নাটোরের নলডাঙ্গা ও নওগাঁ আত্রাই উপজেলা। যোগিপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের গ্রামটির নাম বীর কুৎসা। এখানে রয়েছে হাজার দুয়ারি জমিদার বাড়ি। সংরক্ষণ ও রক্ষাণাবেক্ষণের অভাবে এই জমিদারবাড়ির অনেক কিছুই বেহাত হয়ে গেছে। জমিদারবাড়ির পাশেই রয়েছে বীরকুৎসা রেলওয়ে স্টেশান।

জানা যায়, জমিদারি প্রথা চালু থাকা কালীন বীরকুৎসা ছিল একটি পরগনা। এ জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দোপাধ্যায় ওরফে বিরুবাবু। পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরুলডিহি বিশার রাজা ছিলেন গোপাল ধাম। প্রভাতী বালা নামে তাঁর এক রুপসী কন্যা ছিলেন। রাজ্য মাতা হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় কন্যা প্রভাতী বালার নামে বীরকুৎসা পরগনা হস্তান্তর করেন রাজা গোপাল ধাম।

প্রভাতীবালা ছিলেন খুবই শৌখিন। তাঁর পছন্দমতো স্বামী বিরুবাবু বীরকুৎসায় গড়ে তোলেন একটি সুরমা অট্রোলিকা। এর ছিল এক হাজারটি দুয়ার। এ কারণেই এটি হাজারদুয়ারী জমিদারবাড়ি নামে পরিচিত। দেশভাগের পর১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বীরুবাবু স-পরিবারে ভারতে চলে যান। বীরুবাবুর ঘনিষ্ট সহচর কালিপদের পরিবারের লোকজনএখনো বীরকুৎসাতেই আছেন।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এই হাজারদুয়ারী রাজবাড়ি প্রত্নতন্ত বিভাগ তার নিয়ন্ত্রণে নিয়েছে। ২০১৮ সালের আগষ্ট তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয় এ সংক্রান্ত পরিপত্রজারি করেছে। স্থানীয়দের দাবি এই বীরকুৎসা হাজারদুয়ারী বাড়িটি সংস্কার করে এখানে একটি পর্যটন মটেল তৈরি করে পর্যটন এলাকা হিসেব  গড়ে তুললে বিনোদনের জায়গা হবে এবং সরকারের অনেক রাজস্ব আয় বাড়বে।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সারা বাংলাদেশ আমাদের নারায়ণগঞ্জকে নিয়ে গর্ব করবে আলোচনা করবে এই গ্রিন অ্যান্ড ক্লিন সিটির জন্য -ডিসি

নাটোরে ঘর উপহার দিলেন সচিব জাকিয়া

আত্রাইয়ে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমি ভবনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

পোকখালীতে মসজিদে ময়লা নিক্ষেপকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন 

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত 

সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

রাণীনগরে আগাছানাশক স্প্রে করে কৃষকের ধানের চারা ও আলুক্ষেত পুড়িয়ে দেয়ার অভিযোগ

চার গ্ৰপে বিভক্ত খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি, নেপথ্যে আহ্বায়ক কমিটি ঘোষণা